বাড়ির ছাদ থেকে পড়ে প্রয়াত ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত পরিচালক অনীক দত্ত! মৃত্যুর কারণ ঘিরে দানা বাঁধছে রহস্য
কলকাতা: দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে নীচে পড়ে গিয়ে অকালপ্রয়াণ হল টলিউডের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনীক দত্তের। বুধবার দুপুরে এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনা কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গড়িয়াহাট এলাকায়। হাসপাতাল সূত্রে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা না করা হলেও, পারিবারিক ও ঘনিষ্ঠ সূত্রে পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এদিকে, এই ঘটনা নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই রহস্য দানা বাঁধতে শুরু করেছে।[TECHTARANGA-POST:9536]পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে গড়িয়াহাটের ১১ নম্বর হিন্দুস্তান পার্কের বহুতলের ছাদ থেকে আচমকাই নীচে পড়ে যান অনীক। আশঙ্কাজনক ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে দ্রুত ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় গড়িয়াহাট থানার পুলিশ ও লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। শেষ পাওয়া খবর অনুসারে, বহুতলের নীচে যেখানে পরিচালক পড়েছিলেন, সেখানে এখনও চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। পুলিশ ইতিমধ্যেই সেই এলাকাটি ঘিরে রেখে তদন্ত শুরু করেছে।[TECHTARANGA-POST:9525]পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন পরিচালক। বিশেষ করে তাঁর তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। সেই অসুস্থতার মাঝেই এই চরম পরিণতি কীভাবে ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।[TECHTARANGA-POST:9503]পরিচালকের এই আকস্মিক প্রয়াণের খবর টলিপাড়ায় পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে বাংলা চলচ্চিত্র জগতে। ‘ভূতের ভবিষ্যৎ’, ‘ভবিষ্যতের ভূত’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘মেঘনাদবধ রহস্য’, ‘বরুণবাবুর বন্ধু’ এবং সত্যজিৎ রায়ের পথের পাঁচালী তৈরির নেপথ্য কাহিনী অবলম্বনে তৈরি ‘অপরাজিত’-র মতো কালজয়ী সিনেমা উপহার দিয়ে তিনি বাঙালি দর্শক ও সিনেসমালোচকদের মন জয় করেছিলেন। তাঁর এভাবে অকালে চলে যাওয়া বাংলা সিনেমা জগতের এক অপূরণীয় ক্ষতি।