Hidden Stories (বাংলা)

লোহার রডে বুক এফোঁড়-ওফোঁড়! বারাসত আদালতে যাওয়ার পথে শিউরে ওঠার মতো ভয়ংকর দুর্ঘটনা, প্রাণ হারালেন আইনজীবী

বারাসত: রোজকার মতোই বাড়ি থেকে বের হয়েছিলেন কর্মস্থলের উদ্দেশ্যে। কিন্তু নিয়তি যে ওত পেতে বসেছিল মাঝরাস্তায়, তা কে জানত! বারাসত আদালতে যাওয়ার পথে ব্যারাকপুর-বারাসত রোডের নীলগঞ্জ সংলগ্ন এলাকায় ঘটল এক ভয়ঙ্কর পথদুর্ঘটনা। একটি রডবোঝাই মেশিন ভ্যানের সঙ্গে যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে অটোর ভেতরে ঢুকে গেল ধারালো লোহার রড। আর সেই রড সোজা বুকে বিঁধে গিয়ে ঘটনাস্থলেই এফোঁড়-ওফোঁড় হয়ে গেলেন বারাসত আদালতের এক জনপ্রিয় আইনজীবী। এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দুই আইনজীবী, যাঁরা বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।[TECHTARANGA-POST:10237]পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত আইনজীবীর নাম উত্তম দস্তিদার (৪৯)। তিনি দীর্ঘদিন ধরে বারাসত আদালতে সুনামের সঙ্গে প্র্যাকটিস করতেন। বুধবার সকালে বারাসত আদালতেরই প্রবীণ সিনিয়র আইনজীবী শ্যামাপদ সেন এবং তাঁর আইনজীবী ভাগ্নে উত্তম-সহ মোট তিন জন ব্যারাকপুর থেকে আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। অন্যান্য দিন তাঁরা একটি নির্দিষ্ট ভাড়া গাড়িতে যাতায়াত করলেও, এদিন দুর্ভাগ্যবশত সেই গাড়িটি না পাওয়ায় তাঁরা একটি অটো ভাড়া করে রওনা দেন। অটোটি যখন নীলগঞ্জের কাছাকাছি পৌঁছায়, তখন উল্টোদিক থেকে আসা একটি মেশিন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি অটোটিতে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় অটোটি ছিটকে গিয়ে রাস্তার ধারের একটি গাছে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। ঠিক সেই মুহূর্তেই ভ্যানে থাকা একটি লম্বা লোহার রড অটোর ভেতরে ঢুকে সোজা উত্তমবাবুর বুকে গেঁথে যায়।ঋতব্রতকে কড়া ভাষায় আক্রমণ কুণাল ঘোষেরদুর্ঘটনার পর চারদিকের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। উত্তমবাবুর বুকে রডটি এমনভাবে বিঁধে ছিল যে তাঁকে বের করা অসম্ভব হয়ে পড়েছিল। এরপর যুদ্ধকালীন তৎপরতায় স্থানীয় একটি ওয়েল্ডিং বা লোহার গ্রিল তৈরির দোকান থেকে গ্যাস কাটার ও গ্যাস সিলিন্ডার এনে যন্ত্রের সাহায্যে রড কেটে অটো থেকে তিন আইনজীবীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর আহত উত্তমবাবুকে তড়িঘড়ি বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের পথেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান। অন্যদিকে, বাকি দুই আহত আইনজীবীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চিকিৎসা চলছে। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর বারাসত আদালতে পৌঁছানো মাত্রই গোটা আইনজীবী মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পুলিশ ইতিমধ্যেই ঘাতক ভ্যানটিকে আটক করেছে এবং মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখছে।

লোহার রডে বুক এফোঁড়-ওফোঁড়! বারাসত আদালতে যাওয়ার পথে শিউরে ওঠার মতো ভয়ংকর দুর্ঘটনা, প্রাণ হারালেন আইনজীবী

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার