Hidden Stories (বাংলা)

ভোটের মুখে তিলোত্তমায় বারুদের গন্ধ! রাজাবাজারে মিলল আগ্নেয়াস্ত্র, বালিগঞ্জে টাকার পাহাড়!

কলকাতা: বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার পর থেকেই তপ্ত রাজ্য রাজনীতি। তার মধ্যেই খাস কলকাতায় উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও নগদ টাকা। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং বালিগঞ্জ থানার পুলিশের এই জোড়া অভিযানে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে। পুলিশের প্রাথমিক অনুমান, ভোটের আগে বড়সড় কোনও ‘সন্ত্রাসের’ ছক কষছিল দুষ্কৃতীরা।[TECHTARANGA-POST:8122]গোপন সূত্রে খবর পেয়ে রাজাবাজার এলাকায় অভিয়ান চালায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সেখান থেকেই পাকড়াও করা হয় বিহারের এক অস্ত্র পাচারকারীকে। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে, ৬টি ওয়ান শটার আগ্নেয়াস্ত্র, ৮এমএম পিস্তলের ১৪টি কার্তুজ। [TECHTARANGA-POST:8089]তদন্তকারীরা খতিয়ে দেখছেন, বিহার থেকে আনা এই অস্ত্রগুলি কলকাতায় কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। ধৃত ব্যক্তিকে জেরা করে এই চক্রের পান্ডার খোঁজ চালানো হচ্ছে।[TECHTARANGA-POST:8108]অন্যদিকে, দক্ষিণ কলকাতার বালিগঞ্জ এলাকায় নাকাতল্লাশি চালানোর সময় পুলিশের জালে ধরা পড়ে একটি সন্দেহভাজন গাড়ি। আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ ও গুরুসদয় দত্ত রোডের মোড়ে গাড়িটিকে আটকে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশ আধিকারিকদের। গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা নগদ। এই বিপুল পরিমাণ টাকার উৎস কী বা তা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেই বিষয়ে গাড়িতে থাকা ব্যক্তিরা কোনও সদুত্তর দিতে পারেননি।[TECHTARANGA-POST:8108]উল্লেখ্য, গত বৃহস্পতিবারই নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছিলেন, বাইরে থেকে রাজ্যে অস্ত্র ও মাদক ঢোকানো হতে পারে। ঠিক তার পরেই এই অস্ত্র ও নগদ উদ্ধার সেই আশঙ্কাই বাড়িয়ে দিল। নির্বাচন কমিশনের নির্দেশে শহরজুড়ে এখন কড়া নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়েছে। দ্বিতীয় দফার ভোটের আগে এই অভিযানকে বড়সড় সাফল্য হিসাবেই দেখছে লালবাজার।[TECHTARANGA-POST:8107]তদন্তকারীদের মতে, ভোটের ঠিক আগে এই বিপুল পরিমাণ অর্থ ও অস্ত্রের লেনদেন কোনও বড়সড় ষড়যন্ত্রের অংশ হতে পারে। এর নেপথ্যে কোনও আন্তঃরাজ্য পাচারচক্র বা রাজনৈতিক যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভোটের মুখে তিলোত্তমায় বারুদের গন্ধ! রাজাবাজারে মিলল আগ্নেয়াস্ত্র, বালিগঞ্জে টাকার পাহাড়!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার