দুই সন্তানের পর এবার শুভ পরিণয়!৬ বছরের সম্পর্কের পর নতুন অধ্যায় শুরু অর্জুনের
বলিউডের নতুন ইনিংস! কোনও জাঁকজমক বা ঢাকঢোল ছাড়াই, অত্যন্ত সাদামাটাভাবে দীর্ঘদিনের প্রেমিকা ও ফ্যাশন ডিজাইনার গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েদেসের সঙ্গে আইনি বিয়ে সারলেন বলিউড তারকা অর্জুন রামপাল।উত্তর গোয়ার মাপসার সাব-রেজিস্ট্রার অফিসে শুক্রবার বিকেলে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ সম্পন্ন করেন এই জুটি। গোয়ার অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code)-র আওতায় তাঁদের এই বিয়ে নথিভুক্ত হয়েছে।কোনো ডিজাইনার ওয়েডিং আউটফিট নয়, ক্যাজুয়াল পোশাকেই বিকেল ৪টে নাগাদ ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে পৌঁছান অর্জুন ও গ্যাব্রিয়েলা। ২০১৮ সাল থেকে লিভ-ইন সম্পর্কে ছিলেন তাঁরা। দক্ষিণ আফ্রিকান মডেল ও ডিজাইনার গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুনের দুটি পুত্রসন্তান রয়েছে—অ্যারিক (২০১৯) এবং আরভ (২০২৩)।সম্প্রতি রিয়া চক্রবর্তীর একটি পডকাস্ট শো-তে নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন এই জুটি। সেখানেই অর্জুন স্পষ্ট জানান যে তাঁরা ইতিমধ্যেই বাগদান সেরে ফেলেছেন।