রাজ্যে দ্বিতীয় দফার হাইভোল্টেজ নির্বাচনে সাউথ সিটির স্কুলে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তৃণমূল সাংসদ অভিনেতা দেব। গত এক মাস ধরে দলীয় প্রার্থীদের হয়ে রাজ্যে দফায় দফায় প্রচার চালানোর পর, বুধবার ভোট দিয়ে বেরিয়ে আগামীর সুন্দর ভবিষ্যতের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। [TECHTARANGA-POST:8534]দেবের মতে, যত বেশি মানুষ ভোট দেবেন, গণতন্ত্র তত বেশি শক্তিশালী হবে। এদিন তিনি সাফ জানান, দলের একনিষ্ঠ কর্মী হিসেবে তিনি চান চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই শপথ নিক। তবে নির্বাচনের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী না করে জনমতের ওপরই ভরসা রাখছেন ঘাটালের এই বিদায়ী সাংসদ।[TECHTARANGA-POST:8538]ভোটের আঙিনায় দাঁড়িয়ে দেব এদিন দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা এবং কর্মসংস্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, কর্মসংস্থানের সংকট মেটাতে জনসংখ্যা নিয়ন্ত্রণ আজ সময়ের দাবি। অভিনেতা-সাংসদ বলেন, “চাকরির অবস্থা সবারই জানা। ভারতের জনসংখ্যা এখন চীনকেও ছাপিয়ে গিয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন।” তিনি আরও যোগ করেন যে, দিদি ফের সরকার গড়লে যেমন তাঁকে এই বিষয়ে পদক্ষেপ করতে বলবেন, তেমনই প্রতিটি রাজ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণে আনার জন্য কেন্দ্রীয় সরকারের কাছেও জোরালো আর্জি রাখবেন। ঘাটাল মাস্টার প্ল্যানের মতো পাঁচ বছরের পরিকল্পনা নয়, বরং আগামীর ২০-২৫ বছরের কথা মাথায় রেখে এই বিষয়ে কাজ করা উচিত বলে মনে করেন দেব। [TECHTARANGA-POST:8533]পাশাপাশি দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখা এবং সেনাবাহিনী ও কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়েও এদিন বার্তা দিয়েছেন টলিউডের এই সুপারস্টার।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার