Hidden Stories (বাংলা)

৬৪ খোপের বিশ্বজয়! প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞাননন্দা

বিশ্বের বাঘা বাঘা গ্র্যান্ডমাস্টারদের টেক্কা দিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর (Grand Chess Tour) খেতাব নিজের ঝুলিতে পুরলেন তরুণ তুর্কি রমেশবাবু প্রজ্ঞানন্দ। নিখুঁত চাল, ঠান্ডা মাথার পরিকল্পনা এবং অবিশ্বাস্য আগ্রাসনে দাবা দুনিয়াকে আবারও নিজের জাত চেনালেন ভারতের এই তরুণ বিস্ময়।বিশ্বের তাবড় তাবড় গ্র্যান্ডমাস্টারদের টেক্কা দিয়ে টুর্নামেন্টের শুরু থেকেই অদম্য ফর্মে ছিলেন প্রজ্ঞা। নিখুঁত কৌশল, ঠান্ডা মাথার সিদ্ধান্ত আর অভাবনীয় চালে প্রতিপক্ষদের একের পর এক মাত দিয়ে তিনি ছিনিয়ে নেন এই ঐতিহাসিক জয়। দ্রুতগতির ফরম্যাটে সময়ের তীব্র চাপ সামলেও আক্রমণাত্মক কিন্তু সুপরিকল্পিত চাল দিয়েছেন প্রজ্ঞা।২০১৬ তে মাত্র ১০ বছর ১০ মাস ১৯ দিন বয়সে ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার হয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন প্রজ্ঞানন্দ। ২১ বছরের এই তরুণ তুর্কির ঝুলিতে ইতিমধ্যেই আছে অজস্র বিশ্বজয়ী খেতাব। আর এবারেও তার অন্যথা হল না।বিশ্বনাথন আনন্দের পর আন্তর্জাতিক দাবায় ভারতীয় হিসেবে এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন তিনি।ভারতের তরুণ দাবাড়ুদের জন্য তিনি আবারও প্রমাণ করলেন—লক্ষ্য স্থির থাকলে বিশ্বমঞ্চের শীর্ষে পৌঁছানো সম্ভব।

৬৪ খোপের  বিশ্বজয়! প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞাননন্দা