কলকাতা: দুর্গাপুজোর ঠিক মুখেই রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য এক বিরাট সুখবর দিল রাজ্য সরকার। এক ধাক্কায় তাঁদের মাসিক সাম্মানিক ২ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। মাসিক সাম্মানিক বাড়ানোর ঘোষণা হয়েছিল বাজেটে। এবার পুজোর আগেই তা বাস্তবায়নের সিদ্ধান্ত নিল রাজ্য। কবে থেকে বেতনের বাড়তি টাকা ঢুকবে সিভিক ভলান্টিয়ারদের অ্যাকাউন্টে। তা জানিয়ে এবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। এতদিন পর্যন্ত যে সিভিক ভলান্টিয়াররা মাসে ১০ হাজার টাকা ভাতা পেতেন, সরকারি এই নতুন সিদ্ধান্তের জেরে এখন থেকে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এককালীন ১২ হাজার টাকা। কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ—উভয় বিভাগের অধীনে কর্মরত সমস্ত সিভিক ভলান্টিয়ারই সরাসরি এই আর্থিক সুবিধার আওতায় আসছেন।বিজেপি সরকারে আসার পর প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশের পারিশ্রামিক মাসে ২ হাজার টাকা বৃদ্ধি করা হবে বলেও ঘোষণা করেন অর্থমন্ত্রী। এছাড়াও পারিশ্রমিক বাড়ছে এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু, প্রাণিমিত্রদেরও। স্বপন দাশগুপ্তের ঘোষণা অনুযায়ী, ২ হাজার টাকা করে এঁদেরও বেতন বাড়ছে। স্বীকৃতি দেওয়া হচ্ছে আশাকর্মীদের কাজকেও। এজন্য তাঁদের মাসিক সাম্মানিক ৫০০০ টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের পুলিশ এস্টাবলিশমেন্ট শাখার জারি করা আনুষ্ঠানিক নির্দেশিকা অনুযায়ী, সিভিক ভলান্টিয়ারদের সাম্মানিক পুনর্বিন্যাসের বিষয়টি দীর্ঘদিন ধরেই সরকারের বিবেচনাধীন ছিল। অবশেষে সামগ্রিক দিক পর্যালোচনার পর এই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন রাজ্যপাল। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে কাজের বাকি সব নিয়ম ও শর্ত অপরিবর্তিত রেখেই এই আর্থিক বৃদ্ধি কার্যকর করা হচ্ছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই বর্ধিত সাম্মানিক চলতি বছরের ১ অগস্ট থেকেই কার্যকর বলে গণ্য করা হয়েছে। ফলে উৎসবের আবহে অগস্ট মাস থেকেই বর্ধিত হারে টাকা হাতে পেতে চলেছেন কয়েক হাজার সিভিক ভলান্টিয়ার, যার জেরে তাঁদের পরিবারে এখন খুশির আমেজ।[TECHTARANGA-POST:12057]হিডেন স্টোরিজ নিউজ