Hidden Stories (বাংলা)

সোমবার থেকেই রাজ্যে কার্যকর গুন্ডাদমন আইন! বহরমপুরে বড় ঘোষণা শুভেন্দুর

আগামী সোমবার থেকেই রাজ্যে কার্যকর হতে চলেছে গুন্ডাদমন আইন। মুর্শিদাবাদের বহরমপুরে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিধানসভায় পাশ হওয়া বিলে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছেন রাজ্যপাল। ফলে আগামী সোমবার থেকেই নতুন আইন কার্যকর হবে।[TECHTARANGA-POST:10824]শুধু গুন্ডাদমন আইনই নয়, অভিন্ন দেওয়ানি বিধি (UCC) নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই বিষয়েও দ্রুত বিধানসভায় বিল আনা সম্ভব হবে বলে তাঁর আশা। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম মুর্শিদাবাদ সফরে গিয়েছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সড়কপথে বহরমপুরে পৌঁছে রবীন্দ্র সদনে প্রশাসনিক বৈঠক করেন তিনি। বৈঠকের পর একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।বারুইপুর এনকাউন্টার নিয়ে মুখ খুললেন রেখা পাত্র জঙ্গিপুরকে পৃথক জেলা করার বিষয়েও বড় আপডেট দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “জঙ্গিপুরকে আলাদা জেলা করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এর জন্য হাইকোর্ট, ভারত সরকার এবং নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন। পুরো প্রক্রিয়া শেষ হতে অন্তত ছয় থেকে আট মাস সময় লাগতে পারে। আমরা সব কিছু আইন মেনেই করব।”[TECHTARANGA-POST:10802]এছাড়াও মালদা ও মুর্শিদাবাদের গঙ্গাভাঙন রুখতে ৩,৬০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এই প্রকল্পে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে খরচ বহন করবে। মুখ্যমন্ত্রীর দাবি, ফরাক্কা থেকে ভগবানগোলা-লালগোলা পর্যন্ত গঙ্গাভাঙন সমস্যার স্থায়ী সমাধান হবে এই প্রকল্পের মাধ্যমে। একই সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগও তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ভুয়ো তথ্য ও ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখিয়ে সরকারি টাকা তোলার ঘটনা সামনে এসেছে। বর্তমানে সরকারি প্রকল্পগুলির সুবিধাভোগীদের অ্যাকাউন্ট যাচাই করা হচ্ছে এবং তাতেই একাধিক ভুয়ো অ্যাকাউন্ট ধরা পড়ছে বলে জানিয়েছেন তিনি।

 সোমবার থেকেই রাজ্যে কার্যকর গুন্ডাদমন আইন! বহরমপুরে বড় ঘোষণা শুভেন্দুর

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার