Hidden Stories (বাংলা)

দুই দশক পর কলকাতায় তসলিমা, রবীন্দ্রসদনে জনজোয়ার; নিরাপত্তায় পুলিশের কড়া নজর

বিতর্ক আর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা তসলিমা নাসরিনকে ঘিরে ফের চর্চায় বাংলা। ১৯  বছর পর তিলোত্তমায় ফিরেছেন তিনি। তাঁকে ঘিরে রবীন্দ্রসদনে অনুরাগীদের ভিড়। অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ।রবীন্দ্রসদন চত্বর কার্যত নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে। মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি থেকে শুরু করে পরিচয়পত্র ও আমন্ত্রণপত্র যাচাই করে সবকিছুর পরেই দর্শকদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশকর্মী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এছাড়াও উপস্থিত রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী, সৌরভ সিকদারের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। নিরাপত্তার বিষয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। ‘লজ্জা’, ‘দ্বিখণ্ডিত’-এর মতো উপন্যাস লিখে বিতর্কে জড়িয়েছিলেন লেখিকা। তাঁকে দেখতে রবীন্দ্রসদনে ভিড় জমিয়েছেন তাঁর অনুরাগীরা। দীর্ঘদিন পর বাংলায় ফিরে আসা নিয়ে উচ্ছ্বাস দেখা গিয়েছে তাঁদের মধ্যে।[TECHTARANGA-POST:11374]উল্লেখ্য, প্রায় ১৮ বছর আগে মৌলবাদীদের চাপের মুখে বাংলা ছাড়তে হয়েছিল তসলিমা নাসরিনকে। নারী অধিকার, ধর্মীয় গোঁড়ামি ও মৌলবাদের বিরুদ্ধে তাঁর লেখনী বারবার সরব হয়েছে। বাংলাদেশ ছাড়ার পর ভারতে আশ্রয় পেয়েছিলেন। তবে কলকাতায় দীর্ঘদিন তাঁর প্রবেশ কার্যত বন্ধ ছিল। বর্তমানে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ফের বাংলায় আসার সুযোগ পেয়েছেন তসলিমা।

দুই দশক পর কলকাতায় তসলিমা, রবীন্দ্রসদনে জনজোয়ার; নিরাপত্তায় পুলিশের কড়া নজর