Hidden Stories (বাংলা)

Swara Bhasker: বিয়ের আগেই মা হওয়ার সিদ্ধান্ত! কীভাবে বদলে গেল স্বরা ভাস্করের জীবন?

মা হওয়ার ইচ্ছা থাকলেও জীবনে সঙ্গী না থাকলে কি সেই স্বপ্ন থেমে যাবে? বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের কাছে উত্তরটা ছিল ‘না’। তিনি বরাবরই সমাজের গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে কাজ করে চর্চায় থেকেছেন। বিয়ের জন্য অপেক্ষা না করে একাই সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। এমনকি বাবা-মায়ের সঙ্গেও খোলাখুলি আলোচনা করেছিলেন তিনি।[TECHTARANGA-POST:13135]সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’-এর দ্বিতীয় সিজনে এই বিষয় নিয়ে কথা বলেছেন স্বরা। অভিনেত্রী বলেন, একটা সময় তিনি ধরে নিয়েছিলেন যে তাঁর হয়তো আর বিয়েই হবে না। কিন্তু মা হওয়ার ইচ্ছাটা তখনও প্রবল ছিল। তাই বাবা-মাকে সরাসরি জানিয়েছিলেন, “আমার তো আর বিয়ে হওয়ার নয়, তাই আইভিএফ করেই সন্তান নেব।” মেয়ের এমন কথা শুনে কার্যত অবাক হয়েছিলেন স্বরার বাবা-মা। একা হাতে সন্তান বড় করার বাস্তবতা নিয়েও তাঁরা মেয়েকে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু স্বরা এই  সিদ্ধান্ত যে হঠাৎ করে নেয়নি, সেটা বুঝতে পেরে শেষ পর্যন্ত পাশে দাঁড়ান তাঁরা।[TECHTARANGA-POST:13120]এর পরেই শুরু হয় স্বরার মাতৃত্বের সেই কঠিন যাত্রা। অজ্ঞাতপরিচয় স্পার্ম ডোনারের সাহায্য নিয়ে আইভিএফ-এর মাধ্যমে মা হওয়ার চেষ্টা করেন অভিনেত্রী। কিন্তু প্রথমবার সফল হয়নি সেই চেষ্টা। দ্বিতীয়বারও একইভাবে ব্যর্থ হন। কিন্তু তারপরই স্বরার জীবনে আসে বদল। আইভিএফ-এর ব্যর্থতার পর তাঁর জীবনে আসে নতুন একজন মানুষ। ২০২০ সালের জানুয়ারিতে যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে পরিচয় হয় স্বরার। প্রথমে পরিচয়, তা পর বন্ধুত্ব এবং ধীরে ধীরে সম্পর্ক গড়ায় প্রেমে। বিয়ে হয় ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি। একই বছর সেপ্টেম্বরেই স্বরা ও ফাহাদের জীবনে আসে তাঁদের মেয়ে রাবিয়া। যে মাতৃত্বের জন্য একাই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন স্বরা, শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয় অন্যভাবে।  

Swara Bhasker: বিয়ের আগেই মা হওয়ার সিদ্ধান্ত! কীভাবে বদলে গেল স্বরা ভাস্করের জীবন?