Hidden Stories (বাংলা)

পুরসভার আশ্রয়েও থাকলেন না সীতা! দুই মেয়েকে নিয়ে কোথায় পার্ক স্ট্রিটের ফুটপাতবাসী বৃদ্ধা?

কলকাতাঃ পার্ক স্ট্রিটের ফুটপাথে দুধ গরম করা নিয়ে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছিলেন সীতা। সেই বিতর্কের জল গড়ায় বহুদূর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সঙ্গে দেখা করার পর তাঁর থাকার ব্যবস্থাও করা হয়েছিল। সেই দায়িত্বভার দেওয়া হয়েছিল কলকাতা পুরসভাকে। কিন্তু পুরসভা ও পুলিশের বারবার চেষ্টাতেও সেই আশ্রয়ে থাকতে রাজি হলেন না সীতা। ফলে এখন প্রশ্ন, দুই মেয়েকে নিয়ে কোথায় রয়েছেন সীতা?বিজেপির রাজ্য দফতরে মুখ্যমন্ত্রীর কথায় আস্থা প্রকাশ করেছিলেন সীতা। পুরসভা ও পুলিশের যৌথ উদ্যোগে প্রথমে তাঁদের বেলেঘাটা এবং পরে রামমোহন রায় রোডের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোনও জায়গাতেই থাকতে রাজি হননি সীতা। তাঁর মেয়ে পূজা সরকারি আশ্রয়কেন্দ্রে থেকে গিয়েছেন। কিন্তু সীতা ও তাঁর দুই ছোট মেয়ের আর কোনও খোঁজ মিলছিল না। এর মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খোলেন বিধায়ক সজল ঘোষ। তাঁর সঙ্গে বিজেপির সদর দফতরে গিয়েছিলেন সীতা। সজলের দাবি, সীতা ও তাঁর দুই মেয়ে নিরাপদেই রয়েছেন। দলের কর্মীদের বাড়িতেই তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।প্রসঙ্গত, কয়েক দিন আগে পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করছিলেন সীতা। সেই সময় দুর্ঘটনার আশঙ্কায় তাঁকে দুধ গরম করতে বাধা দেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরে জানা যায়, সীতা ও তাঁর পরিবারের ঠিকানা পার্ক স্ট্রিটের ফুটপাতই। ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই অগ্নিমিত্রা পালের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সমালোচনার জবাবে পুরমন্ত্রী পরে জানান, কোনও শিশুর মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি, শুধু সরে যেতে বলা হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা। সোমবার ফেসবুক লাইভে বিষয়টি নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। পালটা মমতাকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।[TECHTARANGA-POST:12017]

পুরসভার আশ্রয়েও থাকলেন না সীতা! দুই মেয়েকে নিয়ে কোথায় পার্ক স্ট্রিটের ফুটপাতবাসী বৃদ্ধা?