Hidden Stories (বাংলা)

‘ফাইল-কাণ্ডে’ হাই কোর্টে বড় মোড়! বিচারপতি সরে দাঁড়াতেই সুজিত বসুর জামিন মামলা গেল নতুন বেঞ্চে

কলকাতাঃ সুজিত বসুর জামিন মামলায় বদল হল বেঞ্চ। মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি শুভ্রা ঘোষ। এবার মামলাটি পাঠানো হল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী মঙ্গলবার নতুন বেঞ্চ নির্ধারণ করেছেন। আগামী ৩ সেপ্টেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা।[TECHTARANGA-POST:11982]পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। তাঁর জামিনের আবেদনের শুনানি চলছিল বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। শুনানি শেষ হলেও রায় ঘোষণা করা হয়নি। এর মধ্যেই বিচারপতির চেম্বারে ঢুকে ফাইল চাওয়ার অভিযোগ ওঠে সুজিতের এক আইনজীবীর বিরুদ্ধে। বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছিলেন, ঘটনার দিন তিনি নিজের চেম্বারে ছিলেন না। সেই সময় সুজিতের এক আইনজীবী তাঁর ব্যক্তিগত সচিবের কাছে চেম্বারে থাকা মামলার ফাইল দেখতে চান। পরে বিষয়টি জানতে পারেন বিচারপতি। এর পরেই সুজিতের জামিন মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বিচারপতি শুভ্রা ঘোষ। গোটা বিষয়টি তিনি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকেও জানান। [TECHTARANGA-POST:11980]মঙ্গলবার সেই প্রক্রিয়াতেই নতুন বেঞ্চ ঠিক করা হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সুজিত বসুর জামিনের আবেদন শুনবে আদালত। অন্যদিকে, যে আইনজীবীকে ঘিরে চেম্বারে ঢুকে ফাইল চাওয়ার অভিযোগ উঠেছে, সেই মৌসুমি ভৌমিকই এবার ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। 

‘ফাইল-কাণ্ডে’ হাই কোর্টে বড় মোড়! বিচারপতি সরে দাঁড়াতেই সুজিত বসুর জামিন মামলা গেল নতুন বেঞ্চে