Hidden Stories (বাংলা)

হোটেল অগ্নিকাণ্ডের পর বকখালিতে ‘সারপ্রাইজ ভিজিট’! ফায়ার সেফটি খতিয়ে দেখে কড়া বার্তা প্রশাসনের

দক্ষিণ ২৪ পরগনাঃ তারাপীঠ ও নিউ মার্কেটের হোটেলে পর পর অগ্নিকাণ্ডের পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। পর্যটনকেন্দ্রগুলির হোটেলগুলিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কতটা ঠিক রয়েছে, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে বিশেষ নজরদারি। এবার বকখালির একাধিক হোটেলে আচমকা পরিদর্শনে গেল প্রশাসনের যৌথ প্রতিনিধি দল। সেখানে পর্যটকদের নিরাপত্তায় কোনও ফাঁকফোকর রয়েছে কি না, সরেজমিনে খতিয়ে দেখা হল। [TECHTARANGA-POST:11951]মঙ্গলবার কাকদ্বীপ মহকুমা প্রশাসন, দমকল বিভাগ, নামখানা ব্লক প্রশাসন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল বকখালির একাধিক প্রথম সারির হোটেলে অভিযান চালায়। পরিদর্শনের সময় হোটেলগুলির ফায়ার সেফটি লাইসেন্স, অগ্নিনির্বাপণ যন্ত্রের কার্যকারিতা এবং সকল নিরাপত্তা খতিয়ে দেখেন আধিকারিকরা। প্রশাসন সূত্রে খবর, বেশ কয়েকটি হোটেলের ফায়ার সেফটি ব্যবস্থায় গলদ ধরা পড়েছে। অনিয়ম নজরে আসতেই হোটেল মালিক এবং স্থানীয় হোটেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের কড়া বার্তা দেন আধিকারিকরা। আগামী এক মাসের মধ্যে প্রতিটি হোটেলকে ফায়ার সেফটি লাইসেন্স নবীকরণ করতে হবে। একই সঙ্গে অগ্নিনির্বাপণ ব্যবস্থাও সচল রাখতে হবে বলে জানানো হয়েছে। নিয়ম না মানলে সংশ্লিষ্ট হোটেলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:11950]উল্লেখ্য, গত সোমবার কাকভোরে আগুনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল তারাপীঠের একটি হোটেলে। তার ঠিক দু’দিন পরেই নিউ মার্কেটের একটি হোটেলেও আগুন লাগে। দুই ঘটনায় মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। 

হোটেল অগ্নিকাণ্ডের পর বকখালিতে ‘সারপ্রাইজ ভিজিট’! ফায়ার সেফটি খতিয়ে দেখে কড়া বার্তা প্রশাসনের