Hidden Stories (বাংলা)

২৪ ঘণ্টার মধ্যেই সুর বদল, ‘আদেশ নয়, শুধু অনুরোধ’ জানালেন শারদ্বত মুখোপাধ্যায়

সরকারি হাসপাতালের চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘণ্টা ডিউটি করার মন্তব্য ঘিরে বিতর্কের জেরে একদিনের মধ্যেই সুর নরম করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সোমবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, চিকিৎসকদের কোনও নির্দেশ দেওয়া হয়নি, শুধুমাত্র অনুরোধ করা হয়েছে।[TECHTARANGA-POST:10912]রবিবার এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, সরকারি হাসপাতালের অধ্যাপক-চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘণ্টা দায়িত্ব পালন করতে হবে। সেই মন্তব্য সামনে আসতেই চিকিৎসক মহলে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকেরই বক্তব্য, প্রতিদিন ১২ থেকে ১৩ ঘণ্টা করে কাজ করা শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত কঠিন। বিশেষ করে যাঁরা বাড়ি থেকে অনেক দূরের হাসপাতালে কর্মরত, তাঁদের পক্ষে এত দীর্ঘ সময় হাসপাতালে কাটানো কার্যত অসম্ভব। বিতর্কের আবহে সোমবার স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য দপ্তরের তরফে শুধু একটি অনুরোধ করা হয়েছে। কলকাতা, শহরতলি এবং জেলার সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের বলা হয়েছে, তাঁরা যেন সপ্তাহে অন্তত ৯৬ ঘণ্টা কর্মস্থলের এলাকায় উপস্থিত থাকার চেষ্টা করেন। তবে এর অর্থ এই নয় যে, প্রত্যেককে বাধ্যতামূলকভাবে ৯৬ ঘণ্টা ডিউটি করতে হবে।[TECHTARANGA-POST:10906]একইসঙ্গে তিনি জানান, সরকারি ডিউটির সময় কোনও চিকিৎসক যেন ব্যক্তিগত চেম্বার বা প্রাইভেট প্র্যাকটিস না করেন, সেই অনুরোধও জানানো হয়েছে। উল্লেখ্য, রবিবার স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, “জনগণকে পরিষেবা দেওয়ার জন্যই সরকার আপনাকে বেতন দেয়। না পোষালে চাকরি ছেড়ে দিন।” তাঁর এই মন্তব্য ঘিরেই চিকিৎসক মহলে ক্ষোভ ছড়ায়। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই নিজের বক্তব্যে কিছুটা সুর নরম করলেন তিনি।

২৪ ঘণ্টার মধ্যেই সুর বদল, ‘আদেশ নয়, শুধু অনুরোধ’ জানালেন শারদ্বত মুখোপাধ্যায়

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার