Hidden Stories (বাংলা)

Kareena Shahid: আইফার মঞ্চে ফের শাহিদ-করিনার আলিঙ্গন, ‘জব উই মেট’ নস্ট্যালজিয়ায় মজল অনুরাগীরা

প্রেমের সম্পর্ক ভেঙেছে বহু বছর আগে, কিন্তু শাহিদ কাপুর ও করিনা কাপুর খানের নাম উঠলেই নস্ট্যালজিয়ায় ফেরেন অনুরাগীরা। আজও ফিরে আসে ‘জব উই মেট’-এর স্মৃতি। আর নতুন করে সেই নস্ট্যালজিয়ায় আবার ফিরে এল ২০২৬-এর আইফার মঞ্চে। ২৭তম আইফার সাংবাদিক সম্মেলনে ফের একসঙ্গে দেখা গেল বলিউডের চর্চিত এই জুটিকে। শাহিদকে দেখেই এগিয়ে এসে তাঁকে জড়িয়ে ধরলেন করিনা। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।এর আগেও আইফার মঞ্চে তাঁদের এমন সাক্ষাৎ নজর কেড়েছিল। দীর্ঘদিনের দূরত্ব পেরিয়ে ২০২৫ সালের অনুষ্ঠানে প্রকাশ্যে একসঙ্গে দেখা গিয়েছিল শাহিদ ও করিনাকে। এবারও সেই ছবির পুনরাবৃত্তি দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। অনুষ্ঠানে করিনার পরনে ছিল লেদারের টপ ও স্কার্ট, অন্যদিকে সাদা স্যুটে নজর কেড়েছেন শাহিদ। তবে সাজপোশাকের চেয়েও বেশি আলোচনা হয়েছে তাঁদের আলিঙ্গন নিয়ে। সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনুরাগীদের একাংশ আবেগপ্রবণ প্রতিক্রিয়াও জানিয়েছেন। [TECHTARANGA-POST:13828]একসময় শাহিদ ও করিনার প্রেম ছিল বলিউডের অন্যতম চর্চিত বিষয়। ‘জব উই মেট’-এ জুটি হিসেবে তাঁদের রসায়ন দর্শকের মনে জায়গা করে নেয়। কিন্তু ২০০৭ সালে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। এরপর দু’জনেই নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন। করিনা বিয়ে করেছেন সইফ আলি খানকে, অন্যদিকে শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত। সম্পর্কের সমীকরণ বদলে গিয়েছে। কিন্তু তাঁদের একসঙ্গে পর্দায় তৈরি করা স্মৃতি আজও অমলিন। 

Kareena Shahid: আইফার মঞ্চে ফের শাহিদ-করিনার আলিঙ্গন, ‘জব উই মেট’ নস্ট্যালজিয়ায় মজল অনুরাগীরা