Hidden Stories (বাংলা)

উত্তরবঙ্গ থেকে ফিরেই কালীঘাট টু সার্ভে বিল্ডিং! ৮ এপ্রিল বড় ধামাকা মমতার?

কলকাতা: রাজ্যে ছাব্বিশের নির্বাচনের দামামা বেজে গিয়েছে। দিকে-দিকে শুরু হয়ে গিয়েছে প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার পর্ব। এরই মাঝে সবথেকে বড় খবরটি উঠে আসছে তৃণমূল শিবির থেকে। আগামী ৮ এপ্রিল নিজের বিধানসভাকেন্দ্র ভবানীপুরের জন্য মনোনয়ন পেশ করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সাধারণভাবে নয়, একেবারে জনজোয়ারে গা ভাসিয়ে মিছিল করে সার্ভে বিল্ডিংয়ে পৌঁছবেন তিনি।[TECHTARANGA-POST:7717]উত্তরবঙ্গ সফর সেরেই মেগা ইভেন্টবর্তমানে উত্তরবঙ্গে ঝোড়ো প্রচারে ব্যস্ত রয়েছেন মুখ্যমন্ত্রী। পাহাড় থেকে সমতল—বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে একের পর এক জনসভা করছেন তিনি। সূত্রের খবর, ৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গেই থাকবেন মমতা। সম্ভবত ৮ তারিখ সকালেই কলকাতায় পা রাখবেন তিনি। আর ফেরা মাত্রই শুরু হবে সেই বহুল চর্চিত কর্মসূচি। কালীঘাট ব্রিজ থেকে বিশাল মিছিল নিয়ে তিনি পৌঁছবেন সার্ভে বিল্ডিংয়ে, সেখানেই তিনি সারবেন মনোনয়ন জমার কাজ।[TECHTARANGA-POST:7712]তৃণমূল সূত্রে খবর, শুধুমাত্র জনসভা বা মিছিল নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছতে মরিয়া শাসকদল। ভোটকে পাখির চোখ করে শিখ এবং জৈন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গেও বিশেষ বৈঠকের পরিকল্পনা করেছে ঘাসফুল শিবির। যদিও সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থাকছেন না। বদলে দলের প্রথম সারির নেতারাই সামলাবেন সেই দায়িত্ব।[TECHTARANGA-POST:7706]নিজের কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল ঘিরে ইতিমধ্যেই ভবানীপুরজুড়ে সাজো সাজো রব। এখন দেখার, উত্তরবঙ্গ থেকে ফিরে এই মেগা মিছিলের মাধ্যমে তিনি বিরোধীদের কী বার্তা দেন।

উত্তরবঙ্গ থেকে ফিরেই কালীঘাট টু সার্ভে বিল্ডিং! ৮ এপ্রিল বড় ধামাকা মমতার?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার