Hidden Stories (বাংলা)

৩১ অগাস্টের পরও কি বহাল থাকবে চাকরি? ‘যোগ্য’ শিক্ষকদের ভাগ্য নিয়ে সুপ্রিম কোর্টে বিরাট মোড়!

নয়াদিল্লি: রাজ্য স্কুল সার্ভিস কমিশনের বহুল চর্চিত ২৬ হাজার চাকরি বাতিল মামলায় ‘যোগ্য’ বা ‘আনটেইনটেড’ শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ জানাল সুপ্রিম কোর্ট। পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী, যোগ্য প্রার্থীদের চাকরিতে বহাল থাকার নির্ধারিত সময়সীমা ছিল আগামী ৩১ অগাস্ট পর্যন্ত। কিন্তু এখনও নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় সেই সময়সীমা বৃদ্ধির আর্জি জানিয়ে শীর্ষ আদালতে একটি ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন (আইএ) দাখিল করা হয়। প্রধান বিচারপতির বেঞ্চে বিষয়টি উত্থাপিত হলে বিচারপতি জয়মাল্য বাগচী স্পষ্ট জানান, যেহেতু আবেদনটি ইতিমধ্যেই জমা পড়েছে, তাই নতুন করে আলাদা অন্তর্বর্তী নির্দেশের প্রয়োজন নেই; সংশ্লিষ্ট বেঞ্চে এই আবেদনের চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত আদালতের পূর্ববর্তী নির্দেশই বহাল থাকবে।উল্লেখ্য, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে দুর্নীতির অভিযোগে এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল হলেও যোগ্য প্রার্থীদের সুরক্ষার্থে ৩১ অগাস্ট পর্যন্ত কাজের সুযোগ দিয়েছিল শীর্ষ আদালত এবং এসএসসিকে নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। রাজ্যে ক্ষমতা বদলের পর বর্তমান সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্বচ্ছভাবে নতুন নিয়োগের উদ্যোগ নিলেও তা সম্পন্ন করতে অতিরিক্ত সময়ের প্রয়োজন হচ্ছে। সেই কারণেই পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যোগ্য শিক্ষকদের চাকরিতে বহাল রাখার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হওয়া হয়েছে। নতুন শুনানির আগে পর্যন্ত আদালতের এই পর্যবেক্ষণে আপাতত আশার আলো দেখছেন হাজার হাজার শিক্ষক।[TECHTARANGA-POST:11972]হিডেন স্টোরিজ নিউজ

৩১ অগাস্টের পরও কি বহাল থাকবে চাকরি? ‘যোগ্য’ শিক্ষকদের ভাগ্য নিয়ে সুপ্রিম কোর্টে বিরাট মোড়!