Hidden Stories (বাংলা)

প্রবীণদের মুখে হাসি ফুটিয়ে দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ভাতা! ১০০০ থেকে বাড়িয়ে ২০০০ করার বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

রাজ্যের প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বড়সড় সুখবর নিয়ে এল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার। নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে বার্ধক্য ভাতার পরিমাণ এক ধাক্কায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। [TECHTARANGA-POST:9044]এতদিন পর্যন্ত এই ভাতার পরিমাণ মাসিক ১০০০ টাকা থাকলেও, নতুন সরকারের পরিকল্পনায় তা বাড়িয়ে ২০০০ টাকা করা হচ্ছে। একইসঙ্গে সমপরিমাণ অর্থ বাড়ানো হচ্ছে প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও। নবনিযুক্ত মন্ত্রী অগ্নিমিত্রা পালের দপ্তর ইতিবাচক এই পদক্ষেপ গ্রহণ করায় দীর্ঘদিনের আর্থিক টানাপোড়েন থেকে কিছুটা মুক্তি পাবেন কয়েক লক্ষ উপভোক্তা।[TECHTARANGA-POST:9083]ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার বা বার্ধক্য ভাতা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, এই সিদ্ধান্তের ফলে তারও অবসান ঘটতে চলেছে। পূর্বতন সরকারের আমলে ষাটোর্ধ্ব মহিলারা বর্ধিত ভাতার সুবিধা পাবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা ছিল। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় এসেই স্পষ্ট করে দিয়েছে যে, কোনো জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ তো হবেই না, বরং তার পরিধি ও অর্থের পরিমাণ বাড়ানো হবে। [TECHTARANGA-POST:9005]ইতিমধ্যেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের মাধ্যমে মহিলাদের মাসিক ৩০০০ টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এবার বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্ত সামাজিক সুরক্ষা কবচকে আরও শক্তিশালী করবে। সরকারের এই নতুন ঘোষণা কবে থেকে কার্যকর হবে, তা নিয়ে শীঘ্রই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে নবান্ন সূত্রে খবর।

প্রবীণদের মুখে হাসি ফুটিয়ে দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ভাতা! ১০০০ থেকে বাড়িয়ে ২০০০ করার বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার