ভোটের ঠিক আগের দিনই ইডি-র বড় পদক্ষেপ! সিজিও কমপ্লেক্সে তলব কলকাতার পুলিশকর্তা শান্তনুকে
রাজ্যে দ্বিতীয় দফার মেগা লড়াইয়ের ঠিক আগের দিন ফের খবরের শিরোনামে কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহ বিশ্বাস। কলকাতা পুলিশের এই ডেপুটি কমিশনারকে মঙ্গলবারই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। [TECHTARANGA-POST:8473]কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মূলত বালিগঞ্জের কুখ্যাত ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু সংক্রান্ত আর্থিক তছরুপের মামলার জেরেই এই জরুরি তলব। সোমবার রাতেই ইডি-র নোটিস পৌঁছে দেওয়া হয়েছে শান্তনু সিং বিশ্বাসের কাছে। সোনা পাপ্পুর বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে তোলাবাজি ও অস্ত্র আইনের একাধিক অভিযোগ রয়েছে এবং সেই মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই বেহালার ব্যবসায়ী জয় কামদারকে গ্রেফতার করেছে ইডি। এই একই মামলার সূত্র ধরে চলতি মাসের শুরুতেই শান্তনুর ফার্ন রোডের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারীরা, যা নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়েছিল।[TECHTARANGA-POST:8470]উল্লেখ্য, এর আগেও সোনা পাপ্পু মামলায় শান্তনু ও তাঁর দুই পুত্রকে তলব করা হলেও তাঁরা হাজিরা দেননি। এমনকি গত সপ্তাহে বালি পাচার মামলার তদন্তেও কালীঘাট থানার এই প্রাক্তন ওসি-কে ডেকে পাঠানো হয়েছিল, যেখানে সশরীরে উপস্থিত না হয়ে তিনি তাঁর আইনজীবীকে পাঠিয়ে সময়ের আবেদন করেছিলেন। কিন্তু এবার ভোটের ঠিক ২৪ ঘণ্টা আগে পুলিশকর্তাকে তলব করার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। [TECHTARANGA-POST:8451]একদিকে সোনা পাপ্পুর সঙ্গে তাঁর সম্পর্কের সূত্র এবং অন্যদিকে বালি পাচার মামলার আর্থিক লেনদেন— জোড়া তদন্তের মুখে দাঁড়িয়ে এখন যথেষ্ট চাপে এই আইপিএস অফিসার। নির্বাচনের প্রাক্কালে শহর যখন নিরাপত্তার চাদরে ঢাকা, ঠিক তখনই কেন্দ্রীয় সংস্থার এই সাঁড়াশি আক্রমণ রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।