Hidden Stories (বাংলা)

Rekha: স্বামীর মৃত্যুর পরও সিঁথিতে সিঁদুর! রেখার এই সাজ ঘিরে আজও এত রহস্য, কী বলেছিলেন অভিনেত্রী?

বলিউডে এমন কিছু তারকা রয়েছেন, বিতর্ক যাঁদের পিছু ছাড়েনি। সময় যত গড়িয়েছে, রহস্য আরও ঘনীভূত হয়েছে। তাঁদের মধ্যে অন্যতম হলেন রেখা। প্রায় সাত দশকের জীবনে অভিনয় জীবন। সৌন্দর্য এবং গ্ল্যামারের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও বারবার উঠে এসেছে আলোচনায়। কখনও অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্কের জল্পনা, কখনও অক্ষয় কুমারের সঙ্গে প্রেমের গুঞ্জন ঘিরে বিতর্কের তালিকা দীর্ঘ। [TECHTARANGA-POST:12999]রেখার জীবনের শুরুর দিকটায় তাকালে দেখা যায়, সবকিছু একদম রূপকথার মতো ছিল না। পারিবারিক আর্থিক সমস্যার কারণে মাত্র ১৩ বছর বয়সেই বিনোদন জগতে পা রাখতে হয়েছিল তাঁকে। পরবর্তী সময়ে নিজের অভিনয় দক্ষতায় ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা তৈরি করেন। এরপর দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেছিলেন রেখা। বিয়ের কয়েক মাসের মধ্যেই আত্মহত্যা করেন মুকেশ। এরপর কেটে গিয়েছে বহু বছর। কিন্তু স্বামীর মৃত্যুর পরেও রেখার সিঁথিতে দেখা গিয়েছে সিঁদুর। আর সেখান থেকেই প্রশ্ন উঠেছে, কার জন্য এই সিঁদুর?[TECHTARANGA-POST:12996]রেখার জীবনীকার ইয়াসির উসমানের বইয়ে সেই রাতের প্রসঙ্গও উঠে এসেছে। সেখানে বলা হয়, রেখার বক্তব্য ছিল, একটি ছবির শুটিংয়ের জন্য তাঁকে সিঁদুর ও মঙ্গলসূত্র পরতে হয়েছিল। সেখান থেকে সরাসরি বিয়ের অনুষ্ঠানে চলে আসায় সাজ বদলানোর সুযোগ পাননি তিনি। অন্যদিকে, অন্য এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, তাঁর জন্মের শহরে সিঁদুরকে ফ্যাশনের অংশ হিসেবেও দেখা হয়। পাশাপাশি, নিজের চেহারায় সিঁদুর ভালো লাগে বলেই তিনি পরেন, এমনটাই জানিয়েছিলেন অভিনেত্রী।

Rekha: স্বামীর মৃত্যুর পরও সিঁথিতে সিঁদুর! রেখার এই সাজ ঘিরে আজও এত রহস্য, কী বলেছিলেন অভিনেত্রী?