Hidden Stories (বাংলা)

আর জি কর কাণ্ডে তদন্ত এখনও শেষ নয়! বিনীত গোয়েল-সহ তিন আইপিএসের সাসপেনশন বাড়ল আরও ৪ মাস

রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন করে খোলা হয় বহুচর্চিত 'আর জি কর ফাইলস'। সেই তদন্তের অগ্রগতি চলাকালীন এবার আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল। আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা তিন আইপিএস আধিকারিক - প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তার সাসপেনশনের মেয়াদ আরও চার মাস বাড়ানো হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। তদন্ত শেষ না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।[TECHTARANGA-POST:10653]২০২৪ সালের ৮ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজে নাইট ডিউটিতে থাকা এক তরুণী চিকিৎসককে সেমিনার হলে ধর্ষণ ও খুন করা হয়। ঘটনায় প্রথমে কলকাতা পুলিশ তদন্ত শুরু করে এবং সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তদন্ত শেষে শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। তবে নির্যাতিতার পরিবারের দাবি, এই ঘটনায় আরও একাধিক ব্যক্তি জড়িত থাকলেও তাঁদের ভূমিকা এখনও প্রকাশ্যে আসেনি। নতুন সরকার ক্ষমতায় আসার পর আর জি কর মামলার তদন্ত ফের খতিয়ে দেখা শুরু হয়। সেই সময়ই বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ঘটনার পর তদন্তে কোনও গাফিলতি হয়েছিল কি না বা তৎকালীন প্রশাসনের তরফে কোনও নির্দেশ দেওয়া হয়েছিল কি না।[TECHTARANGA-POST:10645]এদিকে কলকাতা হাই কোর্টের নির্দেশে সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। ঘটনার রাত থেকে শেষকৃত্য পর্যন্ত প্রতিটি ধাপ নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। নির্যাতিতার দাহকার্য নিয়ে তথ্য জানতে শ্মশানের ইনচার্জ ভোলানাথ পাত্রকেও জেরা করা হয়েছে। তদন্তকারীদের নজরে রয়েছেন এই তিন সাসপেন্ডেড আইপিএস আধিকারিকও। তাঁদের ভূমিকা খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর।

আর জি কর কাণ্ডে তদন্ত এখনও শেষ নয়! বিনীত গোয়েল-সহ তিন আইপিএসের সাসপেনশন বাড়ল আরও ৪ মাস

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার