কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার এক বিস্ফোরক মোড়! সিজিও কমপ্লেক্সে ইডি-র ম্যারাথন জেরার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর এই জিজ্ঞাসাবাদের কেন্দ্রে রয়েছে একটি চাঞ্চল্যকর অডিও রেকর্ডিং। ইডি সূত্রে খবর, তাঁদের হাতে আসা ১৫ মিনিটের একটি অডিও ক্লিপই এখন এই তদন্তের ‘তুরুপের তাস’। [TECHTARANGA-POST:9977]কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৃতীয় অতিরিক্ত চার্জশিটে এই অডিওর বিস্তারিত উল্লেখ রয়েছে। জানা গিয়েছে, ২০১৭ সালে ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের বেহালার বাড়িতে একটি বিশেষ বৈঠক হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই চাকরি বিক্রির কয়েক কোটি টাকার ভাগ বাঁটোয়ারা নিয়ে তিনজনের মধ্যে তীব্র ঝগড়া ও বাদানুবাদ হয়। আর সেই কথোপকথনের মধ্যেই একাধিকবার উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, যা এখন ইডি-র আতশকাঁচের তলায়।[TECHTARANGA-POST:9968]অডিও ক্লিপটিতে শোনা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় ঘুষের বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য ১৫ কোটি টাকা দাবি করেছিলেন। শুধু তাই নয়, ‘কালীঘাটের কাকু’ চাকরিপ্রার্থীদের কাছ থেকে ১০০ কোটি টাকা তোলার পরিকল্পনা করেছিলেন, যার মধ্যে ২০ কোটি টাকা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে দেওয়ার কথা ছিল। এই বিপুল টাকা তোলার মূল দায়িত্ব দেওয়া হয়েছিল কুন্তল ও শান্তনুকে। রুটি আর লবণে মোদীকে বরণ! ৩৩ বছর পর বিদেশের মাটিতে তৈরি হলো ইতিহাস, কেন এত উন্মাদনা?ইতিমধ্যেই সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা ভিনরাজ্যে পাঠিয়ে এই অডিওর সত্যতা যাচাই করেছে ইডি। তদন্তকারীদের মূল লক্ষ্য হলো, লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার আর্থিক লেনদেনের সঙ্গে এই ঝগড়া বা টাকার ভাগাভাগির কোনও সরাসরি যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা। সোমবার সকালেই সল্টলেকের ইডি দফতরে অভিষেক পৌঁছে যাওয়ার পর থেকে এই অডিও ক্লিপ শুনিয়েই তাঁকে একের পর এক তীক্ষ্ণ প্রশ্ন করা হচ্ছে বলে খবর। নিয়োগ দুর্নীতির এই জটিল জালে অডিও রহস্য শেষ পর্যন্ত কোন রাঘববোয়ালদের টেনে আনে, সেটাই এখন দেখার।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার