প্রভিডেন্ট ফান্ডের টাকা হাতে নেওয়ার আগে সাবধান! ১০ বছর পূর্ণ না হলে পেনশন নিয়ে বড় বিপদ
চাকরির সময়ে জমতে থাকা প্রভিডেন্ট ফান্ডের টাকা সকলের কাছেই জরুরি সময়ে বড় ভরসা। কিন্তু সেই টাকা প্রয়োজনের সময়ে তুলে নেওয়ার আগে এবার বড় সতর্কবার্তা দিল এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন বা EPFO। সংস্থার বার্তা, অবসরের পর মাসিক পেনশনের সুবিধা পেতে চাইলে অন্তত ১০ বছরের সঞ্চয়ের বিষয়টি মাথায় রাখতে হবে।[TECHTARANGA-POST:11925]২২ আগস্ট নিজেদের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে এই বিষয়ে সদস্যদের সতর্ক করেছে EPFO। সেখানে সংস্থার তরফে জানানো হয়েছে, “অবসরের পর মাসিক পেনশন পেতে ১০ বছর সঞ্চয় জমা রাখার বিষয়টি নিশ্চিত করুন। এর মাঝে টাকা তুলে নিলে তা আপনার চাকরির মেয়াদের উপর প্রভাব ফেলতে পারে এবং এর ফলে অবসরের পর মাসিক পেনশন পাওয়ার সুবিধা হারাতে পারেন।” অর্থাৎ, চাকরিজীবনে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার সিদ্ধান্ত শুধুমাত্র বর্তমান প্রয়োজনের কথা ভেবেই নেওয়া উচিত নয়। ভবিষ্যতে তার কী প্রভাব পড়তে পারে, সেটিও বিবেচনা করতে হবে। প্রয়োজনের সময় টাকা তুলে ফেললে তাৎক্ষণিকভাবে আর্থিক স্বস্তি মেলে, কিন্তু তার দীর্ঘমেয়াদে প্রভাব পড়তে পারে অবসরকালীন অবস্থায়।[TECHTARANGA-POST:11924]সেই কারণেই প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার আগে সদস্যদের সঠিক পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে EPFO। ভবিষ্যতের পেনশন এবং বর্তমানের আর্থিক প্রয়োজন দুই দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত বলে বার্তা দিয়েছে সংস্থাটি।