Kabir Suman: হঠাৎ পাপিয়াকে বার্তা কবীর সুমনের! কেন বিধায়িকার দ্বারস্থ হলেন শিল্পী?
গাছের ডাল বিপজ্জনকভাবে বিদ্যুতের তারের দিকে হেলে পড়েছিল, তারপরই আলো নিভে যায়। পাড়ায় এরকম নানা সমস্যা রয়েছে। আর সেসব অভিযোগ নিয়েই বিজেপি বিধায়িকা তথা অভিনেত্রী পাপিয়া অধিকারীর দ্বারস্থ হলেন গায়ক তথা প্রাক্তন তৃণমূল সাংসদ কবীর সুমন। সমস্যা জানানোর পর দ্রুত পদক্ষেপ মেলায় বিধায়িকার কাজের প্রশংসাও করেছেন প্রবীণ শিল্পী। বিষয়টি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।[TECHTARANGA-POST:13257]কলকাতা পুরসভার ১০০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৭৮ বছর বয়সী কবীর সুমন। সম্প্রতি একটি ভিডিয়ো বার্তায় নিজের এলাকার সমস্যার কথা জানান। তাঁর বাড়ির পাশেই একটি বড় গাছ ছিল। দীর্ঘদিন ধরে গাছটির ডালপালা ছাঁটা হয়নি বলে দাবি শিল্পীর। ঝড়বৃষ্টির সময় সেই ডাল বিদ্যুতের তারের উপর পড়ে বিপদ ঘটতে পারত। স্থানীয় পুরনো জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেননি। শেষ পর্যন্ত পাপিয়া অধিকারীর হোয়াটসঅ্যাপ নম্বর জোগাড় করেন সুমন। এর পর সরাসরি বিধায়িকাকে মেসেজ করে সমস্যার কথা জানান তিনি। সুমনের বক্তব্য অনুযায়ী, বিষয়টি জানার পর দ্রুত সমস্যা সমধান করেছেন পাপিয়া। কর্পোরেশনের কর্মীদের পাঠিয়ে বিপজ্জনক ডালপালা কেটে দেওয়া হয়, রাস্তাটিও পরিষ্কার করা হয়। এরপরই পাড়ার রাস্তার আলো নিয়েও সমস্যা দেখা দেয়। সেই সমস্যার সমাধানেও এগিয়ে আসেন পাপিয়ার সহযোগী সায়ন্তন সান্যাল। [TECHTARANGA-POST:13254]নাগরিক পরিষেবার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ পাওয়ার পর নিজের অভিজ্ঞতার কথা ভিডিয়োয় জানিয়েছেন কবীর সুমন। তিনি বলেন, “আমি যেটা দেখতে পাচ্ছি, নতুন সরকার এসে কাজ করছেন৷ পাড়ার দিকে নজর দিচ্ছেন। রাস্তায় নোংরা জমে থাকছে না৷ ময়লা সরানো হচ্ছে সময়মতো। জল আমরা পাচ্ছি৷ বিদ্যুৎ আমরা পাচ্ছি৷” কয়েক মাস আগেও রাজনৈতিক অবস্থান নিয়ে তাঁকে ভিন্ন সুরে কথা বলতে দেখা গিয়েছিল। তাই সম্প্রতি কবীর সুমনের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহল ও নেটদুনিয়ায় ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।