Hidden Stories (বাংলা)

১৭ কোটির রাজকীয় বিয়ের আগেই ৩৫০ ফুট নিচে পুশ! পুণে হত্যাকাণ্ডে সিসিটিভি-র সেই ‘হুডি’ রহস্য ফাঁস, এবার পুলিশের স্ক্যানারে তরুণীর পরিবার

পুণে: বিয়ের জন্য স্রেফ মানসিকভাবে প্রস্তুতই ছিলেন না কোটিপতি হবু স্বামীর বাগদত্তা সিয়া গোয়েল! পুণের লোহাগড় দুর্গের চূড়া থেকে ৩৫০ ফুট নিচে ফেলে ব্যবসায়ী কেতন বিশাল আগরওয়ালকে নৃশংস খুনের ঘটনায় এবার সামনে এল এক চাঞ্চল্যকর মোড়। প্রাথমিকভাবে এই ঘটনাকে পা ফস্কে পড়ে যাওয়ার নিছক দুর্ঘটনা মনে করা হলেও, পুলিশের জালে সিয়া এবং তাঁর প্রেমিক চেতন চৌধুরী ধরা পড়তেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে। তদন্তকারীদের দাবি, সিয়ার পরিবার নাকি রাজকীয় এই হাইপ্রোফাইল বিয়ের জন্য তরুণীর ওপর অনবরত মানসিক চাপ সৃষ্টি করছিল। পরিবারের চাপেই বাধ্য হয়ে বিয়ের পিঁড়িতে বসতে রাজি হয়েছিলেন সিয়া। আর সেই তীব্র ক্ষোভ এবং প্রেমিককে পাওয়ার অন্ধ আকুলতা থেকেই কি হবু স্বামীকে চিরতরে সরিয়ে দেওয়ার এই ভয়ঙ্কর ছক? এই তত্ত্ব খতিয়ে দেখতেই এবার পুলিশের কড়া স্ক্যানারে খোদ সিয়ার পরিবার।[TECHTARANGA-POST:10253]কেতনের মৃত্যুকে নিখুঁত দুর্ঘটনা হিসেবে সাজিয়ে পুলিশের চোখে ধুলো দেওয়ার সব রকম চেষ্টা করেছিলেন সিয়া ও তাঁর প্রেমিক। কিন্তু তদন্তে নেমে লোহাগড় দুর্গের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই চোখ কপালে ওঠে গোয়েন্দাদের। দেখা যায়, জুনের ভ্যাপসা গরমে যেখানে বাইরের তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সেখানে এক রহস্যময় যুবক কালো হুডি পরে সিয়া ও কেতনের গাড়ি অনুসরণ করছেন। এই তীব্র গরমে কেন কেউ হুডি পরে ঘুরবেন, এই খটকা থেকেই তদন্তের মোড় ঘোরে। কড়া জেরার মুখে শেষমেশ ভেঙে পড়ে সিয়া স্বীকার করেন যে, ওই হুডি পরিহিত যুবক আসলে তাঁর প্রেমিক চেতন চৌধুরী। এরপর সিয়ার মোবাইলের কল রেকর্ড ও সোশ্যাল মিডিয়ার চ্যাট ঘেঁটে তাঁদের গোপন সম্পর্কের সমস্ত ডিজিটাল প্রমাণ উদ্ধার করে পুলিশ।[TECHTARANGA-POST:10255]উল্লেখ্য, আগামী নভেম্বর মাসেই অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হওয়ার কথা ছিল সিয়া ও কেতনের বিয়ে। এই রূপকথার বিয়ের আসর সাজাতে ইতিমধ্যেই ১৭ কোটি টাকা খরচ করে একটি বিলাসবহুল রাজপ্রাসাদও বুক করেছিল দুই পরিবার। কিন্তু প্রাক-বিবাহ ফটোশুট বা ‘প্রি-ওয়েডিং শুট’ করতে গিয়েই যে এমন হাড়হিম করা ট্র্যাজেডি ঘটে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। দুর্গের ওপর নির্জনতার সুযোগ নিয়ে চেতন ও সিয়া মিলে পিছন থেকে ধাক্কা দিয়ে কেতনকে অতল খাদে ফেলে দেন। মাত্র কয়েক সেকেন্ডের এই নির্মমতায় ১৭ কোটির রাজকীয় স্বপ্ন মুহূর্তে ধূলিসাৎ হয়ে পরিণত হলো এক রক্তাক্ত মৃত্যুপুরীতে।

১৭ কোটির রাজকীয় বিয়ের আগেই ৩৫০ ফুট নিচে পুশ! পুণে হত্যাকাণ্ডে সিসিটিভি-র সেই ‘হুডি’ রহস্য ফাঁস, এবার পুলিশের স্ক্যানারে তরুণীর পরিবার

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার