Hidden Stories (বাংলা)

রাজ্যজুড়ে অবৈধ টোল গেট ও তোলাবাজি বন্ধের কড়া দাওয়াই! জেলাশাসকদের যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে যত্রতত্র গজিয়ে ওঠা অবৈধ টোল গেট ও ড্রপ গেট রুখতে এবার বড়সড় অ্যাকশনে নামল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার। মঙ্গলবার মুখ্যসচিব মনোজকুমার অগ্রবালের দপ্তর থেকে জারি করা এক কড়া নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যে বিনা অনুমোদনে চলা সমস্ত টোল গেট অবিলম্বে বন্ধ করতে হবে। [TECHTARANGA-POST:9069]এই অবৈধ পয়েন্টগুলি থেকে আর কোনোভাবেই টাকা তোলা যাবে না। সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং তোলাবাজি রুখতে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল। প্রত্যেক জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন নিজ নিজ এলাকায় এমন অনুমোদনহীন গেট বা ব্যারিকেড দ্রুত চিহ্নিত করে তা চিরতরে বন্ধ করার ব্যবস্থা নেন।[TECHTARANGA-POST:9058]মুখ্যসচিবের এই নির্দেশিকা আজ থেকেই কার্যকর করা হয়েছে। সেই সঙ্গে জেলাশাসকদের সাফ জানানো হয়েছে, যথাযথ সরকারি অনুমোদন ছাড়া কোথাও যেন নতুন করে এমন কোনো পয়েন্ট চালু না হয়। আগামী শুক্রবার দুপুর ১২টার মধ্যে রাজ্যের সমস্ত অনুমোদিত টোল গেটের তালিকা এবং সেখান থেকে সংগৃহীত টাকা কোন কর্তৃপক্ষের কাছে জমা পড়ে, তার বিস্তারিত খতিয়ান পেশ করতে বলা হয়েছে। [TECHTARANGA-POST:9011]একদিকে অবৈধ পয়েন্ট বন্ধ করা এবং অন্যদিকে অনুমোদিত গেটগুলির স্বচ্ছতা বজায় রাখা— এই জোড়া কৌশলে রাজ্যের পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে চাইছে বর্তমান সরকার। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের ফলে এখন থেকে সাধারণ যাত্রীদের হয়রানি কমবে বলেই আশা করা হচ্ছে।

রাজ্যজুড়ে অবৈধ টোল গেট ও তোলাবাজি বন্ধের কড়া দাওয়াই! জেলাশাসকদের যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার