কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান হতে দেখছে বাংলা! দুপুর ১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে ভোট পড়েছে গড়ে ৬২.১৮ শতাংশ। পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রতিটি দফার তুলনায় এবারের ভোটদানের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে![TECHTARANGA-POST:8320]দুপুর ১টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে শমসেরগঞ্জ আসনে, প্রায় ৭১.০৭ শতাংশ। অন্যদিকে, হাইপ্রোফাইল কেন্দ্র নন্দীগ্রামে ভোট পড়েছে ৬৫.৪৬ শতাংশ। বহরমপুরে এই হার ৬১.৬৯ শতাংশ। জেলাভিত্তিক হিসাবে এখনও পর্যন্ত সবথেকে এগিয়ে রয়েছে পশ্চিম মেদিনীপুর (৬৫.৭৭ শতাংশ) এবং সবথেকে কম ভোট পড়েছে মালদহে (৫৮.৪৫ শতাংশ)।[TECHTARANGA-POST:8315]২০২৪ সালের লোকসভা নির্বাচনে সাতটি দফায় দুপুর ১টা পর্যন্ত ভোটের হার ছিল ৪৭ থেকে ৫৫ শতাংশের মধ্যে। এবারের প্রথম দফায় সেই হার অন্তত ৯ থেকে ১৫ শতাংশ বেশি। লোকসভার প্রথম দফায় যেখানে ৫১ শতাংশ ভোট পড়েছিল, সেখানে এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৬২ শতাংশের বেশি।[TECHTARANGA-POST:8307]অকাল বর্ষণ বা গরম কোনও কিছুই যে ভোটারদের দমাতে পারেনি, দুপুর ১টার এই পরিসংখ্যানই তার প্রমাণ। এই বিপুল জনজোয়ার নির্বাচনী ফলাফলকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার।