Hidden Stories (বাংলা)

পিএসি-তে ফের ‘মুকুল ফর্মুলা’? চেয়ারম্যান পদে ফিরহাদকে ঘিরে তুঙ্গে জল্পনা

বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) নির্বাচন ঘিরে ফের রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। ‘কালীঘাট তৃণমূল’ এবং ঋতব্রত শিবিরের মধ্যে চেয়ারম্যান পদকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর টানাপোড়েন। ইতিমধ্যেই পিএসি-র সদস্যপদের জন্য মোট ২০ জন বিধায়কের মনোনয়ন জমা পড়েছে। জোর জল্পনা, বিধানসভার ঐতিহ্য মেনে বিরোধী শিবির থেকে এবার পিএসি চেয়ারম্যান করা হতে পারে ফিরহাদ হাকিমকে।বিধানসভা সূত্রে খবর, ‘কালীঘাট তৃণমূল’-এর তরফে পিএসি-র জন্য মনোনয়ন জমা দিয়েছেন বর্ষীয়ান বিধায়ক অশোক দেব। অন্যদিকে ঋতব্রত শিবিরের তরফে মনোনয়ন জমা দিয়েছেন ফিরহাদ হাকিম, বিপ্লব মিত্র, গোলাম রাব্বানি, কানাইয়ালাল আগরওয়াল এবং সমর মুখোপাধ্যায়। এছাড়া শাসকদলের ১৪ জন বিধায়কও এই কমিটির জন্য মনোনয়ন জমা দিয়েছেন। বিধানসভার দীর্ঘদিনের রীতি অনুযায়ী, পিএসি-র চেয়ারম্যান পদটি বিরোধী দলের হাতে থাকে। সেই সূত্রেই এবার ফিরহাদ হাকিমের নাম সবচেয়ে বেশি আলোচনায়। রাজনৈতিক মহলের একাংশের মতে, তাঁকে চেয়ারম্যান করা হলে ‘কালীঘাট তৃণমূল’ কার্যত এই গুরুত্বপূর্ণ পদ থেকে বঞ্চিত হতে পারে।[TECHTARANGA-POST:11209]প্রসঙ্গত, পূর্বতন তৃণমূল সরকারের আমলেও পিএসি চেয়ারম্যান নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অভিযোগ উঠেছিল, বিরোধী দলের কোটায় চেয়ারম্যান করা হলেও সেই পদে এমন বিধায়কদের বসানো হয়েছিল, যাঁদের শাসকদল-ঘনিষ্ঠ বলে মনে করা হতো। মুকুল রায়, মানস ভুঁইয়া ও সুমন কাঞ্জিলালকে পিএসি চেয়ারম্যান করা নিয়ে সে সময় বিতর্ক তুঙ্গে ওঠে। সেই ঘটনাকে সামনে রেখেই তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পিএসি-র বৈঠক বয়কট করেছিল।

পিএসি-তে ফের ‘মুকুল ফর্মুলা’? চেয়ারম্যান পদে ফিরহাদকে ঘিরে তুঙ্গে জল্পনা