Hidden Stories (বাংলা)

বচসা থেকে রণক্ষেত্র! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিতে খুন কুখ্যাত দুষ্কৃতী

উত্তর দমদমে ফের রক্তাক্ত গ্যাংওয়ার। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের খলিসাকোটায় গুলিতে খুন হল কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাঁর দুই শাগরেদ। তাঁদের আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ।[TECHTARANGA-POST:10894]পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাতে রাজা দত্ত তার কয়েকজন সঙ্গীকে নিয়ে খলিসাকোটা এলাকায় পৌঁছয়। সেই সময় সেখানে হাজির হয় আরেকটি দুষ্কৃতী গোষ্ঠী। প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, এরপর রাজার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় অপরপক্ষ। তারপর সেই বন্দুক দিয়েই এলোপাথাড়ি গুলি চালানো হয়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ছোড়া গুলিতে গুরুতর জখম হন রাজা দত্ত এবং তাঁর দুই সঙ্গী। রক্তাক্ত অবস্থায় তাঁরা ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। খবর পেয়ে খড়দহ থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।[TECHTARANGA-POST:10893]জখমদের উদ্ধার করে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাজা দত্তকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দুই আহতের চিকিৎসা চলছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, এর আগেও বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে একাধিকবার শুটআউটের ঘটনা ঘটেছে। ফের একবার গ্যাংওয়ারের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা।

বচসা থেকে রণক্ষেত্র! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিতে খুন কুখ্যাত দুষ্কৃতী

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার