Nidhi Tiwari: ১৬ লক্ষ ফলোয়ার, ‘মিস প্রিটি ইন্ডিয়া’ খেতাব! নিধির মৃত্যুর নেপথ্যে কী?
সমাজমাধ্যমে জনপ্রিয়তা থেকে শুরু করে মডেলিংয়ের পরিচিতি, 'মিস প্রিটি ইন্ডিয়া ২০২৪’-এর খেতাব সবকিছুই অর্জন করেছিলেন ৩০ বছর বয়সী মধ্যপ্রদেশের নিধি তিওয়ারি। ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে তাঁর ফলোয়ার সংখ্যা ছিল প্রায় ১৬ লক্ষ। কিন্তু আচমকাই থেমে গেল তরুণীর জীবন। সিংগ্রৌলিতে নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ ইতিমধ্যেই মৃত্যুর তদন্ত শুরু করেছে। [TECHTARANGA-POST:13104]ফেসবুকে প্রায় ৯ লক্ষ এবং ইনস্টাগ্রামে প্রায় ৭ লক্ষ ফলোয়ার ছিল নিধির। নাচের ভিডিয়ো, মডেলিং এবং ডিজিটাল কনটেন্টের মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করেছিলেন। ২০২৪ সালে ‘মিস প্রিটি ইন্ডিয়া’ খেতাব জেতেন নিধি। তবে তাঁর মৃত্যুর পর বিশেষ ভাবে আলোচনায় এসেছে সমাজমাধ্যমে করা একটি শেষ পোস্ট। কিন্তু কী ছিল সেই পোস্টে? তাঁর বক্তব্য অনুযায়ী, ‘এই অসম্পূর্ণ হৃদয়কে কেউ পূর্ণ করতে পারেনি। তাই আমি নিজেই নিজেকে পূর্ণ করেছি। এজন্যই বলা হয়, নিজেকে ভালোবাসো অন্য কাউকে নয়। নিজের মধ্যে নিজেকে খুঁজে নাও। আর কতদিন অন্যের মধ্যে নিজেকে খুঁজবে?’ [TECHTARANGA-POST:13101]পুলিশও এই বিষয়টিই স্পষ্ট করেছে যে মৃত্যুর আগে ঠিক কী ঘটেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের দাবি অনুযায়ী, শনিবার সন্ধ্যায় দিল্লিতে থাকা এক ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলছিলেন নিধি। সেই কথোপকথনের সময় তাঁদের মধ্যে ঝগড়া হয়েছিল। এরপর নিধি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমেছে। সমস্ত প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। নিধির মৃত্যুর নেপথ্যে কী ছিল, সেই রহস্যের উত্তরই এখন খুঁজছে তদন্তকারীরা।