Nana Patekar: রাতের শেষ মেসেজ, ভোরেই নিস্তব্ধ বাড়ি! ৪৫ মিনিটের চেষ্টাতেও কেন ফিরলেন না নানা পাটেকর?
পানাজি: বৃহস্পতিবার সকালেই বিনোদন জগতে শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। ৭৫ বছর বয়সে গোয়ার ডোনা পাউলার বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়েন। পড়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে কার্ডিয়াক ম্যাসাজ ও সিপিআর চালিয়ে যান। কিন্তু তাতেও সাড়া দেননি অভিনেতা। [TECHTARANGA-POST:13459]তথ্য অনুযায়ী, রাত আড়াইটে নাগাদ শারীরিক অস্বস্তি বোধ করেন নানা পাটেকর। সেই সময় এক বন্ধুকে মেসেজ করে জানান যে তিনি ভালো বোধ করছেন না। ভোর ৪টে নাগাদ মেসেজটি দেখতে পেয়েই অভিনেতাকে ফোন করেন তিনি। কোনও সাড়া না পেয়ে দ্রুত নানার বাড়িতে পৌঁছে যান।বাড়িতে গিয়ে তিনি দেখেন, অভিনেতা প্রচণ্ড ঘামছেন এবং ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই জরুরি চিকিৎসা দল বাড়িতে পৌঁছয়। তখন নানা পাটেকর অচেতন অবস্থায় ছিলেন। সেখানেই শুরু হয় কার্ডিয়াক ম্যাসাজ এবং জরুরি চিকিৎসা প্রক্রিয়া। পরে ভোর সাড়ে ৪টে নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর এবং কার্ডিয়াক ম্যাসাজের মাধ্যমে তাঁর হৃদ্যন্ত্র সচল করার চেষ্টা করেন। কিন্তু কোনওভাবেই সাড়া মেলেনি। শেষ পর্যন্ত ভোর ৫টা ২০ মিনিট নাগাদ তাঁকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসকদের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই মৃত্যু হয়েছে নানা পাটেকরের। [TECHTARANGA-POST:13448]তবে আকস্মিক এই মৃত্যুর ঘটনায় নিয়ম মেনে মেডিকো-লিগ্যাল কেস নথিভুক্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। যেহেতু অভিনেতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন না এবং বাড়িতেই অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই পুলিশকে বিষয়টি জানানো হয়। ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই তাঁর দেহ গোয়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পরিবারের হাতে দেহ তুলে দেওয়ার আগে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ময়নাতদন্তের রিপোর্টের পর অভিনেতার মৃত্যু নিয়ে আরও তথ্য সামনে আসতে পারে।