মঙ্গলবার পর্যন্ত ভিজবে কলকাতা! ৭০ কিমি বেগে কালবৈশাখীর তাণ্ডব ৫ জেলায়, জারি কমলা সতর্কতা
নিজস্ব প্রতিনিধি: স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ! একদিকে কাঠফাটা গরম থেকে রেহাই, অন্যদিকে ঝোড়ো হাওয়ার দাপট। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। উত্তরপ্রদেশ থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প, আর তাতেই তৈরি হয়েছে কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি।[TECHTARANGA-POST:7308]হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার থেকেই দফায় দফায় বৃষ্টি চলবে। তবে সোমবার দুর্যোগের মাত্রা আরও বাড়তে পারে। বিশেষ করে হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম—এই পাঁচ জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে ইতিমধ্যেই কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। কলকাতায় সোমবার ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।[TECHTARANGA-POST:7301]দক্ষিণের পাশাপাশি উত্তরেও চলবে প্রকৃতি তাণ্ডব। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে রবিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ের জেলাগুলিতে আগামী বুধবার পর্যন্ত দুর্যোগের এই রেশ বজায় থাকবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও মঙ্গলবার পর্যন্ত জারি হয়েছে সতর্কতা।[TECHTARANGA-POST:7298]বৃষ্টির জেরে আপাতত দক্ষিণবঙ্গে তাপমাত্রা খুব একটা বাড়বে না। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির ঝাপটায় শহর কিছুটা শীতল হলেও, বুধবারের পর থেকে ফের ভ্যাপসা গরম ফেরার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর।