NIRF র্যাঙ্কিংয়ে নজর, রাজ্যের কলেজগুলির জন্য গড়া হল মেন্টরিং কমিটি
রাজ্যের কলেজগুলিকে সর্বভারতীয় স্তরে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে বড় পদক্ষেপ নিল উচ্চশিক্ষা দপ্তর। ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF)-এ পশ্চিমবঙ্গের কলেজগুলির অবস্থান উন্নত করতে ১১ সদস্যের একটি মেন্টরিং কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মূল লক্ষ্য হবে কলেজগুলির মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় সুপারিশ করা এবং আগামী কয়েক বছরের মধ্যে আরও বেশি সংখ্যক কলেজকে দেশের সেরা ১০০-র তালিকায় জায়গা করে দেওয়ার রোডম্যাপ তৈরি করা।সভামঞ্চে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর, গত কয়েক বছরে NIRF-এর প্রথম ১০০ কলেজের তালিকায় পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব আশানুরূপ ছিল না। ২০২৪ সালের র্যাঙ্কিংয়ে রাজ্যের মাত্র আটটি কলেজ প্রথম ১০০-তে জায়গা পেয়েছিল। চলতি বছরের র্যাঙ্কিংয়ের জন্য প্রয়োজনীয় তথ্য ইতিমধ্যেই জমা পড়ে যাওয়ায় এখন আর পরিবর্তনের সুযোগ নেই। তাই ২০২৭ সালের র্যাঙ্কিংকে লক্ষ্য করেই নতুন পরিকল্পনা শুরু করেছে রাজ্য। জানা গিয়েছে, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের পরামর্শে এই মেন্টরিং কমিটি গঠন করা হয়েছে। [TECHTARANGA-POST:11110]প্রাথমিক পর্যায়ে রাজ্যের ১০০টি কলেজকে চিহ্নিত করবে এই কমিটি। এরপর প্রতিটি কলেজের পরিকাঠামো, পড়াশোনার মান, ছাত্রভর্তির তথ্য, গবেষণার পরিবেশ, ওয়েবসাইট, তথ্য প্রকাশের পদ্ধতি-সহ NIRF মূল্যায়নের বিভিন্ন মানদণ্ড খতিয়ে দেখা হবে। কোথায় ঘাটতি রয়েছে এবং কী ধরনের পরিবর্তন করলে র্যাঙ্কিংয়ে উন্নতি হতে পারে, সেই বিষয়ে সুপারিশ করবে কমিটি। উচ্চশিক্ষা দপ্তরের আশা, আগামী নভেম্বরের মধ্যেই কমিটির সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হবে। লক্ষ্য, ২০২৭ সালের NIRF র্যাঙ্কিংয়ে রাজ্যের অন্তত ২০টি কলেজকে দেশের প্রথম ১০০-র তালিকায় তুলে আনা।