Hidden Stories (বাংলা)

যুদ্ধের বাজারে বাংলাদেশের জ্বালানি সংকট মেটাতে বড় পদক্ষেপ ভারতের

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে যখন জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তুঙ্গে, ঠিক তখনই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ভারত। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি আহ্বানে সাড়া দিয়ে ফের পাইপলাইনের মাধ্যমে ৭ হাজার টন ডিজেল পাঠাল নয়াদিল্লি। ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে চলতি এপ্রিল মাসে এটি তৃতীয় দফার সরবরাহ।[TECHTARANGA-POST:8327] অসমের নুমালিগড় রিফাইনারি থেকে সোমবার রাত থেকেই পাম্পিং শুরু হয়েছে এবং সব ঠিক থাকলে বৃহস্পতিবারের মধ্যেই এই বিপুল পরিমাণ জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর টার্মিনালে পৌঁছে যাবে। ভূগর্ভস্থ এই পাইপলাইনের মাধ্যমে তেল আসায় বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও কৃষি ব্যবস্থা বজায় রাখা অনেক সহজ হবে।[TECHTARANGA-POST:8324]জ্বালানি আমদানির পরিসংখ্যান বলছে, শুধু এই এপ্রিল মাসেই ভারত থেকে ১৩ হাজার টন ডিজেল বাংলাদেশে পৌঁছেছে এবং মাস শেষে তা ২৫ হাজার টনে গিয়ে দাঁড়াবে। আগে চট্টগ্রাম বা খুলনা থেকে রেল ওয়াগনের মাধ্যমে উত্তরাঞ্চলে তেল পাঠাতে যেখানে প্রায় এক সপ্তাহ সময় লাগত, এখন আধুনিক পাইপলাইনের প্রযুক্তিতে মাত্র ৬৫-৭০ ঘণ্টার মধ্যে সরাসরি পৌঁছে যাচ্ছে জ্বালানি। [TECHTARANGA-POST:8320]২০১৮ সালে হওয়া চুক্তির ভিত্তিতে গত বছর থেকে শুরু হওয়া এই ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্প দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের মেরুদণ্ড হয়ে উঠেছে। আগামী ১৫ বছর এভাবেই নিরবচ্ছিন্ন ডিজেল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে ভারত, যা দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে গভীর আস্থার সম্পর্ককে আরও মজবুত করল।

 যুদ্ধের বাজারে বাংলাদেশের জ্বালানি সংকট মেটাতে বড় পদক্ষেপ ভারতের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার