ভোটের মুখে ফের ভাঙন তৃণমূলে! অর্জুন সিংয়ের হাত ধরে পদ্মশিবিরে উত্তর ব্যারাকপুরের কাউন্সিলর শ্রাবণী কাশ্যপি
ব্যারাকপুর: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে রাজনৈতিক দলবদলের খেলা জমে উঠেছে। এবার শাসকদল তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে বিজেপিতে যোগ দিলেন উত্তর ব্যারাকপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর শ্রাবণী কাশ্যপি। সঙ্গে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন তাঁর স্বামী তথা স্থানীয় ব্যবসায়ী মৃণ্ময় কাশ্যপিও।[TECHTARANGA-POST:7456]শুক্রবার ব্যারাকপুরের দাপুটে নেতা তথা বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের উপস্থিতিতে গেরুয়া শিবিরে শামিল হন শ্রাবণী ও মৃণ্ময়। অর্জুন সিং তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান। শ্রাবণী কাশ্যপির মতো একজন সক্রিয় কাউন্সিলরের দলত্যাগ উত্তর ব্যারাকপুর পুরসভা এলাকায় তৃণমূলের ভোটব্যাঙ্কে বড়সড় ধাক্কা দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে শ্রাবণী ও তাঁর অনুগামীদের দূরত্ব তৈরি হয়েছিল। এলাকার উন্নয়নমূলক কাজ এবং দলীয় অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে ক্ষোভ ছিল তাঁদের। এদিন বিজেপিতে যোগ দেওয়ার পর শ্রাবণী জানান, মানুষের কাজ করার স্বার্থে এবং নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়েই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।[TECHTARANGA-POST:7459]অর্জুন সিং নিজে বিজেপি থেকে তৃণমূলে গিয়ে আবার বিজেপিতে ফিরে আসার পর থেকেই ব্যারাকপুরে ঘর গোছাতে শুরু করেছেন। শ্রাবণী কাশ্যপির এই যোগদান সেই কৌশলেরই অংশ বলে মনে করা হচ্ছে। এখন দেখার, এই দলবদল আসন্ন নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ফলে কতটা প্রভাব ফেলে।