Hidden Stories (বাংলা)

ইডেনে বিশ্বকাপের উদ্বোধন: নিরাপত্তার চাদরে ঢাকা তিলোত্তমা, মাঠ পরিদর্শনে পুলিশ কমিশনার

কলকাতা: শনির দুপুরে তিলোত্তমার ক্রিকেট মক্কা ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাযুদ্ধ। উদ্বোধনী দিনেই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড। এই মেগা ম্যাচকে ঘিরে কোনো ঝুঁকি নিতে নারাজ কলকাতা পুলিশ। শুক্রবার বিকেলেই ইডেন গার্ডেন্সের নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখলেন কলকাতার নবনিযুক্ত পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার।কলকাতা পুলিশের একাধিক শীর্ষ আধিকারিককে সঙ্গে নিয়ে সিবি সুপ্রতিম সরকার এদিন পায়ে হেঁটে বিধানসভার সামনে থেকে শুরু করে ইডেনের প্রতিটি গেট পরিদর্শন করেন। যুবভারতীতে ঘটে যাওয়া পূর্বের 'মেসি কাণ্ড' থেকে শিক্ষা নিয়ে এবার নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সংলগ্ন রাস্তা এবং ইডেনের গেটগুলিতে নজরদারি বাড়ানোর পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত অফিসারদের প্রয়োজনীয় নির্দেশ দেন নয়া সিপি।এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এক বড় রদবদল ঘটেছে। নিরাপত্তার অজুহাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদের খেলোয়াড়দের ভারতে আসার অনুমতি না দেওয়ায়, আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে। গত ২৪ জানুয়ারি আইসিসি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। ফলে বাংলাদেশের বদলে এবারের বিশ্বকাপে লিটন দাসদের জায়গায় লড়বে স্কটল্যান্ড।শনিবার ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইডেন গার্ডেন্সে দুপুর ৩টে থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্যাচ। ইতিমধ্যেই ক্যারেবিয়ান বাহিনী কলকাতায় পৌঁছে তাদের প্রস্তুতি সেরে নিয়েছে।ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর হলো, শনিবার সকালেও অনলাইন প্ল্যাটফর্মে এই ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে। মাত্র ১০০ টাকা থেকে টিকিটের দাম শুরু হওয়ায় সাধারণ দর্শকদের মধ্যে বিপুল উন্মাদনা দেখা যাচ্ছে। কড়া নিরাপত্তা আর টানটান উত্তেজনার মধ্যে দিয়ে আজ থেকে ক্রিকেটের উৎসবে মাততে চলেছে কলকাতা।

ইডেনে বিশ্বকাপের উদ্বোধন: নিরাপত্তার চাদরে ঢাকা তিলোত্তমা, মাঠ পরিদর্শনে পুলিশ কমিশনার

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার