Hidden Stories (বাংলা)

২৪ ঘণ্টারও বেশি সময় জলের নিচে! হাওড়ার যুবকের কাণ্ড দেখতে রামকৃষ্ণপুর ঘাটে উপচে পড়ছে ভিড়

হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে শনিবার সকাল থেকেই ভিড় জমিয়েছেন কৌতূহলী মানুষ। কারণ, জলভর্তি একটি বিশাল কাচের বাক্সের ভিতরে টানা ঘণ্টার পর ঘণ্টা বসে রয়েছেন এক যুবক। তাঁর নাম মুকেশ গুপ্তা। পরিবারের দাবি, বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্যেই এই ব্যতিক্রমী চ্যালেঞ্জ নিয়েছেন তিনি।[TECHTARANGA-POST:10585]জানা গিয়েছে, শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ অক্সিজেন নেওয়ার জন্য একটি বাঁশের নল মুখে লাগিয়ে জলভর্তি অ্যাকোরিয়ামের ভিতরে প্রবেশ করেন মুকেশ। তারপর থেকেই তিনি জলের তলায় রয়েছেন। পরিবারের দাবি, তাঁর লক্ষ্য টানা ৩০ ঘণ্টা ওই অবস্থায় থাকা। মুকেশের পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি জাতীয় স্তরের একাধিক সাঁতার প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন। দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের জলভিত্তিক কসরত ও সহনশীলতার অনুশীলন করে আসছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এই অভিনব উদ্যোগ নিয়েছেন বলে দাবি পরিবারের।দুপুরের পরই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতা সহ একাধিক জেলায় জারি সতর্কতাছেলের এই রুদ্ধশ্বাস অভিযানের সময় অ্যাকোরিয়ামের পাশেই দাঁড়িয়ে রয়েছেন তাঁর মা। প্রতি মুহূর্তে নজর রাখছেন ছেলের শারীরিক অবস্থার উপর। দীর্ঘক্ষণ জলে থাকার কারণে মুকেশের শরীরের বিভিন্ন অংশের ত্বক সাদা হয়ে যেতে শুরু করেছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে এই উদ্যোগ ঘিরে প্রশ্নও উঠেছে। স্থানীয়দের একাংশের দাবি, এমন ঝুঁকিপূর্ণ প্রদর্শনের জন্য প্রশাসনের প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা স্পষ্ট নয়। সেই কারণেই নিরাপত্তা ও বিধিনিষেধ নিয়ে আলোচনা শুরু হয়েছে এলাকায়।

২৪ ঘণ্টারও বেশি সময় জলের নিচে! হাওড়ার যুবকের কাণ্ড দেখতে রামকৃষ্ণপুর ঘাটে উপচে পড়ছে ভিড়

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার