Hidden Stories (বাংলা)

কলকাতায় মিছিলের অনুমতি চেয়ে পুলিশের কাছে ‘ককরোচে’র ইমেল, তৎপর লালবাজার

দিল্লির পর এবার কি কলকাতায়ও কর্মসূচি করতে চলেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)? এমনই জল্পনার মাঝে কলকাতা পুলিশের কাছে মিছিলের অনুমতি চেয়ে ইমেল পাঠানো হয়েছে। ইমেলকারী নিজেকে সংগঠনের সদস্য বলে দাবি করলেও, তিনি আদৌ সিজেপির সঙ্গে যুক্ত কি না, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।[TECHTARANGA-POST:11181]পুলিশ সূত্রে খবর, প্রথম ইমেলটি আসে ১৯ জুলাই। সেখানে কলকাতায় কর্মসূচি আয়োজনের অনুমতি চাওয়া হয়েছিল। সেই আবেদন নাকচ করে দেয় পুলিশ। এরপর মঙ্গলবার ফের একটি নতুন ইমেল পাঠানো হয়। তাতে ২৪ জুলাই কলেজ স্ট্রিট থেকে রানি রাসমণি পর্যন্ত মিছিলের অনুমতি চাওয়া হয়েছে। পরপর দুটি ইমেল পাওয়ার পরেই তৎপর লালবাজার। আবেদনকারীর পরিচয়, তাঁর সংগঠনের সঙ্গে সম্পর্ক এবং ইমেলের সত্যতা যাচাই করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তি সত্যিই ‘ককরোচ জনতা পার্টি’র সদস্য কি না, সে বিষয়ে কোনও সরকারি নিশ্চিত তথ্য মেলেনি।[TECHTARANGA-POST:11177]উল্লেখ্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ-সহ একাধিক দাবিতে দিল্লির যন্তর মন্তর থেকে এই আন্দোলনের সূচনা হয়। পরে ‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে রাজধানীতে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনাও সামনে আসে। এদিকে কেন্দ্র ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছে, এই ধরনের বিক্ষোভ দেশের অন্য রাজ্যেও ছড়িয়ে পড়তে পারে। সেই কারণেই বিভিন্ন রাজ্যকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। সম্ভাব্য যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনগুলিকে।

কলকাতায় মিছিলের অনুমতি চেয়ে পুলিশের কাছে ‘ককরোচে’র ইমেল, তৎপর লালবাজার