Hidden Stories (বাংলা)

রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েল মল্লিকের, ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাতে জোরালো বিজেপি-জল্পনা

তৃণমূলের ভাঙন পর্বে এবার নতুন সংযোজন কোয়েল মল্লিক। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূলের তারকা সাংসদ। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান ও উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।[TECHTARANGA-POST:10998]কোয়েলের ইস্তফার ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে দাঁড়াল ৯-এ। এর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকও রাজ্যসভার সদস্যপদ ছেড়েছিলেন। তবে কোয়েলের পদত্যাগের থেকেও বেশি চর্চার বিষয় হয়ে উঠেছে তাঁর পরবর্তী পদক্ষেপ। সূত্রের খবর, ইস্তফাপত্র জমা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির শীর্ষ সাংগঠনিক নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন, কোয়েলের পরবর্তী গন্তব্য কি তবে বিজেপি? উল্লেখ্য, রাজনীতির সঙ্গে কোয়েল মল্লিক বা তাঁর পরিবারের সরাসরি কোনও যোগ আগে ছিল না। গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে অভিনেতা রঞ্জিত মল্লিকের বৈঠকের পরই কোয়েলের নাম রাজ্যসভার জন্য সামনে আসে। এরপর ৬ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন তিনি।[TECHTARANGA-POST:10997]সাংসদ হওয়ার পর তাঁকে তৃণমূলের প্রচারেও সক্রিয়ভাবে দেখা যায়। রাজ্যের বিভিন্ন জেলায় দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করেন তিনি। তবে সংসদের কোনও অধিবেশনে তাঁকে উপস্থিত থাকতে দেখা যায়নি। দলীয় সূত্রের খবর, জুন মাসেই ইমেলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন কোয়েল। কিন্তু সেই ইস্তফা গ্রহণ করা হয়নি। তাঁকে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে চেয়ারম্যানের হাতে ইস্তফাপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সম্প্রতি বিদেশ সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার সেই প্রক্রিয়া সম্পূর্ণ করেন তিনি। মাত্র দু'মাস দশ দিনের সাংসদ-জীবনের পর কোয়েলের এই পদত্যাগ ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। 

রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েল মল্লিকের, ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাতে জোরালো বিজেপি-জল্পনা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার