বারুইপুর: বারুইপুরের চাঞ্চল্যকর ধর্ষণ ও খুন কাণ্ডে তদন্তের অভিমুখ বদলাতে ফের বড় পদক্ষেপ নিল প্রশাসন। মামলার গুরুত্ব ও জটিলতা বিবেচনা করে এবার তদন্তভার তুলে দেওয়া হলো ডিএসপি পদমর্যাদার অফিসার শান্তনু মুখোপাধ্যায়ের হাতে। এই নিয়ে দ্বিতীয়বার তদন্তকারী অফিসার বদল করা হলো, যা নিয়ে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।সূত্রের খবর, তদন্ত প্রক্রিয়ায় যাতে কোনও ফাঁকফোকর না থাকে এবং ঘটনার প্রতিটি দিক খুঁটিয়ে খতিয়ে দেখা যায়, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ঘটনার অব্যবহিত পরেই একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছিল। শুরুতে মামলার তদন্তভার ছিল জেলা পুলিশ আধিকারিক দিগন্ত মণ্ডলের ওপর। এরপর দায়িত্ব হস্তান্তর করা হয় জয়ন্ত পোদ্দারের কাছে। এবার তদন্তের রাশ সামলাবেন শান্তনু মুখোপাধ্যায়। এরই মধ্যে শনিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে সুবিচারের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।তদন্তকারী অফিসার বদলের পাশাপাশি, বারুইপুর কাণ্ডের ছায়ায় ঘটে যাওয়া আরও একটি নৃশংস হত্যাকাণ্ডের কিনারা করতে তৎপর পুলিশ। ধর্ষণ ও খুনের ঘটনায় সন্দেহভাজন হিসেবে 'নির্দোষ' ইন্দ্রজিৎ মণ্ডলকে পিটিয়ে খুনের অভিযোগে শামিম আলি খান নামে আরও এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ নিশ্চিত হয়েছে যে, ইন্দ্রজিৎকে রক্তাক্ত অবস্থায় টেনে নিয়ে যেতে দেখা গিয়েছিল শামিমকে।উল্লেখ্য, বারুইপুরের এই ঘটনাটি যেন এক গোলকধাঁধা। একদিকে ধর্ষণ ও খুনের তদন্ত করছে সিট, অন্যদিকে নির্দোষ ইন্দ্রজিৎকে পিটিয়ে খুনের তদন্তও চলছে সমান্তরালভাবে। এর পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুর, রেললাইন উপড়ে ফেলা এবং পুলিশের এনকাউন্টারে অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রয়েছে সিআইডির হাতে। একের পর এক ঘটনায় ও তদন্তে রদবদলে এখন গোটা বারুইপুর জুড়ে চরম উত্তেজনার আবহ।[TECHTARANGA-POST:10865]হিডেন স্টোরিজ নিউজ
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার