Hidden Stories (বাংলা)

শিল্প, কর্মসংস্থান ও বিনিয়োগের রোডম্যাপ নিয়ে মুম্বইয়ে বৈঠক; পশ্চিমবঙ্গে আগ্রহ দেখালেন শিল্পপতিরা, দাবি শমীকের

রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থানে গতি আনতে এবার মুম্বইয়ে শিল্পপতি ও ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, পশ্চিমবঙ্গে বিনিয়োগ, নতুন শিল্প এবং অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।[TECHTARANGA-POST:10570]শমীকের দাবি, বৈঠকে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ, দক্ষ মানবসম্পদ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ তুলে ধরা হয়। পাশাপাশি, উপস্থিত শিল্পপতিরা পশ্চিমবঙ্গে ব্যবসা সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের বিষয়ে আগ্রহও প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, “শিল্প, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সরকার, শিল্পমহল এবং বিনিয়োগকারীদের পারস্পরিক সহযোগিতাই পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবে।”[TECHTARANGA-POST:10569]উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই শিল্পে জোর দিচ্ছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই টাটা, আদানি-সহ একাধিক শিল্পগোষ্ঠীর সহযোগিতায় নতুন শিল্পের রূপরেখা তৈরির কথা জানিয়েছেন। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের ধাঁচে বৃহৎ শিল্প সম্মেলনেরও প্রস্তুতি চলছে। সেই আবহেই মুম্বইয়ে শমীক ভট্টাচার্যের এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

শিল্প, কর্মসংস্থান ও বিনিয়োগের রোডম্যাপ নিয়ে মুম্বইয়ে বৈঠক; পশ্চিমবঙ্গে আগ্রহ দেখালেন শিল্পপতিরা, দাবি শমীকের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার