Hidden Stories (বাংলা)

সাধারণ মানুষের ওপর সেনার এলোপাথাড়ি গুলি! মৃত অন্তত ২০, পাকিস্তান সেনার বিরুদ্ধে চরম ক্ষোভে ফুঁসছে জনতা

ইসলামাবাদ: সরকারের চাপিয়ে দেওয়া একতরফা নির্বাচনের বিরুদ্ধে সাধারণ মানুষের জমাট বাঁধা ক্ষোভ শেষ পর্যন্ত দাবানলের মতো ছড়িয়ে পড়ল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (PoK)। তিন দফার সাধারণ নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্রের রূপ নিল গোটা এলাকা। নির্বাচন ঘিরে ঘনীভূত ক্ষোভ দমন করতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পাকিস্তান পুলিশ ও নিরাপত্তাবাহিনী এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করলে ঘটনাস্থলেই অন্তত ২০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ, যাঁদের মধ্যে অনেকেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শুধুমাত্র পুলিশি বর্বরতাই নয়, গোটা নির্বাচনজুড়ে ব্যাপক কারচুপি ও রিগিংয়ের অভিযোগে পরস্পরের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে প্রধান রাজনৈতিক দলগুলি।গত সোমবার অধিকৃত কাশ্মীরে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতেই একের পর এক এলাকা থেকে আসতে থাকে সংঘর্ষের খবর। রাওয়ালকোট ও কোটলির মতো সংবেদনশীল এলাকাগুলিতে ব্যালট বাক্স জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি গণ-বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গত ৫২ দিন ধরে স্থানীয় অধিকার রক্ষায় রাওয়ালকোটে আন্দোলন চালিয়ে আসছিল ‘জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’ (JAAC)। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের সম্পূর্ণ শান্তিপূর্ণ মিছিলে কোনো প্ররোচনা ছাড়াই অতর্কিতে বুলেটের বৃষ্টি শুরু করে পাক পুলিশ। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক রোমহর্ষক ভিডিওতে দেখা গেছে, রাজপথে যত্রতত্র ছড়িয়ে রয়েছে নিথর দেহ। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রাওয়ালকোট জুড়ে এখন শুধুই আতঙ্ক আর হাহাকার, প্রাণ বাঁচানোই দায় হয়ে দাঁড়িয়েছে সেখানকার মানুষের কাছে।রক্তক্ষয়ী এই হিংসার মাঝেই সামনে এসেছে ভোট ডাকাতি ও বুথ দখলের ভূরি ভূরি অভিযোগ। কোটলি জেলার নিকিয়ালে ভোটগ্রহণ চলাকালীন প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় ‘পাকিস্তান পিপলস পার্টি’র (পিপিপি) কর্মী মুখতার ইউনুসকে। এই ঘটনার পর পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি সরাসরি নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সমস্ত হিংসার দায় চাপিয়েছেন ‘মুসলিম লিগ-নওয়াজ’ (পিএমএল-এন) দলের ঘাড়ে। অন্যদিকে, কারচুপির অভিযোগে এই নির্বাচন পুরোপুরি বয়কট করেছে ইমরান খানের দল ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ (পিটিআই)। তারা জলঘোলা না করে সরাসরি পাক সেনার দিকে আঙুল তুলে জানিয়েছে, ভোটের নামে অধিকৃত কাশ্মীরে প্রহসন চালাচ্ছে রাওয়ালপিন্ডি।[TECHTARANGA-POST:11311]হিডেন স্টোরিজ নিউজ

সাধারণ মানুষের ওপর সেনার এলোপাথাড়ি গুলি! মৃত অন্তত ২০, পাকিস্তান সেনার বিরুদ্ধে চরম ক্ষোভে ফুঁসছে জনতা