অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী, পাশে রয়েছেন প্রিয়ঙ্কা
নয়াদিল্লি: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে। মঙ্গলবার রাতে তাঁকে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মূলত বুকে অস্বস্তি ও সংক্রমণের সমস্যার কারণেই ৭৯ বছর বয়সী এই নেত্রীকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। বর্তমানে চিকিৎসক অনুপ বসু ও তাঁর বিশেষ মেডিক্যাল টিমের কড়া তত্ত্বাবধানে রয়েছেন তিনি। মায়ের অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে পৌঁছেছেন মেয়ে প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।[TECHTARANGA-POST:7563]চিকিৎসকরা জানিয়েছেন, সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে তাঁর পুরনো ক্রনিক কাশির সমস্যা নিয়ে উদ্বেগের কারণ রয়েছে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসেই একবার কাশির সমস্যার জন্য তাঁকে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়েছিল। গত কয়েক বছর ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় বারবার ভুগছেন তিনি। গত বছর ডিসেম্বর মাসে ৭৯ বছরে পা দেওয়া এই নেত্রী গত কয়েকমাসে পেটের সমস্যা ও তলপেটে সংক্রমণের কারণে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এমনকি শিমলা সফরে থাকাকালীনও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে বিশ্রামে রয়েছেন এই প্রবীণ রাজনীতিক।[TECHTARANGA-POST:7558]