জঙ্গি যোগের তদন্তে এসটিএফের জালে ৩ নম্বর অভিযুক্ত, হাওড়া থেকেই কি চলছিল ষড়যন্ত্র?
বর্ধমান: বর্ধমান থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া হামিম মণ্ডলের জালে এ বার আরও এক বড় মাছ। এই কাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাওড়া থেকে গ্রেফতার করা হল আদিত্য সিংহ ওরফে রাজ নামের এক যুবককে। বেলিলিয়াস রোডের বাসিন্দা ওই যুবককে রবিবার গভীর রাতে আটক করে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এরপর টানা কয়েক ঘণ্টা জেরার পর সোমবার সকালে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। রাজ্য রাজনীতি ও নিরাপত্তা মহলে তোলপাড় ফেলা এই মামলায় আজই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।পুলিশ ও গোয়েন্দা সূত্রে পাওয়া চাঞ্চল্যকর খবর, হাওড়ায় রাজ্যের প্রভাবশালী মন্ত্রী উমেশ রাইকে খুনের হুমকি দিয়ে যে ফোনটি এসেছিল, তার নেপথ্যে সরাসরি হাত রয়েছে এই আদিত্যের। শুধু তা-ই নয়, ধৃত রাজই কি মন্ত্রীর গতিবিধি ও অন্যান্য গোপন তথ্য হামিমের হাতে তুলে দিতেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তে নেমেছে এসটিএফ। মন্ত্রীর নিরাপত্তার সঙ্গে যুক্ত সংবেদনশীল তথ্য কার মারফতে কার কাছে পৌঁছচ্ছিল, এবং এর পেছনে বড় কোনো আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য চক্রান্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।[TECHTARANGA-POST:11409]হিডেন স্টোরিজ নিউজ