Hidden Stories (বাংলা)

ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগেও মিলবে ভোটাধিকার! ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: বাংলায় বিধানসভা ভোটের মাত্র এক সপ্তাহ আগে ঐতিহাসিক রায় দিল দেশের শীর্ষ আদালত। বৃহস্পতিবার এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, নির্বাচনের মাত্র দু’দিন - অর্থাৎ - ৪৮ ঘণ্টা আগেও যদি ট্রাইব্যুনাল কোনও 'বাতিল' হয়ে যাওয়া ভোটারকে ছাড়পত্র দেয়, তবে তিনিও ভোট দিতে পারবেন। সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নিজের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই ঐতিহাসিক নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।[TECHTARANGA-POST:8061]সাধারণত মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ভোটারতালিকা ‘ফ্রিজ’ বা স্থির করে দেয় নির্বাচন কমিশন। এরপর আর তালিকায় নাম তোলা যায় না। কিন্তু, এবার সেই নিয়মে হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ অনুযায়ী - [TECHTARANGA-POST:8057]প্রথম দফার ভোট (২৩ এপ্রিল, ২০২৬): এই দফার ভোটাররা যদি ২১ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র পান, তবেই ভোট দিতে পারবেন।দ্বিতীয় দফার ভোট (২৯ এপ্রিল, ২০২৬): এই ক্ষেত্রে আবেদনের নিষ্পত্তি ঘটিয়ে ২৭ এপ্রিলের মধ্যে ছাড়পত্র মিললে ভোট দেওয়া যাবে।[TECHTARANGA-POST:8048]প্রসঙ্গত, অবসরপ্রাপ্ত বিচারক, বিচারপতি ও বর্তমান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ ‘আপিল ট্রাইব্যুনাল’। তাঁরাই আবেদনকারীদের নথিপত্র খতিয়ে দেখে সিদ্ধান্ত জানাবেন। তবে মনে রাখতে হবে, 'বাতিল' ভোটারদের স্রেফ এই ট্রাইব্যুনালে আবেদন করলেই হবে না, ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র মেলাও আবশ্যিক। যাঁদের নাম ট্রাইব্যুনাল বাতিল করবে, তাঁরা কোনওভাবেই ভোট দিতে পারবেন না।[TECHTARANGA-POST:8058]ভোটের মুখে লক্ষ-লক্ষ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে সুপ্রিম কোর্টের এই ‘পাওয়ার প্লে’ যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা মানছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।

ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগেও মিলবে ভোটাধিকার! ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার