'ফ্রি রাইড'-এর টানে সরকারি বাসে বাড়ল মহিলাদের ভিড়, পরিবহণ দপ্তরের পরিসংখ্যানে বড় উত্থান
১ জুন থেকে রাজ্যে সরকারি বাসে মহিলাদের জন্য ভাড়া মকুবের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরেই যাত্রী সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। পরিবহণ দপ্তরের প্রাথমিক পরিকসংখ্যান বলছে, গত সাত দিনে সরকারি বাসে মহিলা যাত্রীর সংখ্যা প্রায় ১৪ শতাংশ বেড়েছে। আগে যেখানে সরকারি বাসে মহিলা যাত্রী চড়তেন ৪২-৪৩ শতাংশ, বর্তমানে তা বেড়ে হয়েছে ৫৬ শতাংশ। এর ফলে বহু রুটে সরকারি বাসের উপর নির্ভরশীলতা আগের তুলনায় বেড়েছে বলে মনে করছে প্রশাসন। [TECHTARANGA-POST:9847]দপ্তর সূত্রে জানা গিয়েছে, যাত্রী বৃদ্ধির বড় অংশই এসেছে এসি বাসে। অতীতে তুলনামূলক বেশি ভাড়ার কারণে যাঁরা এসি বাস এড়িয়ে চলতেন, তাঁদের অনেকেই এখন এই পরিষেবা ব্যবহার করছেন। ফলে একাধিক রুটে এসি বাসে মহিলা যাত্রীর উপস্থিতি চোখে পড়ার মতো বেড়েছে। কর্মজীবী মহিলা, ছাত্রী এবং নিত্যযাত্রীদের বড় অংশ এই সুবিধার ফলে সরকারি বাসমুখী হয়েছেন। যাতায়াতের খরচ কমে যাওয়ায় বহু মহিলা এখন নিয়মিতভাবে সরকারি বাস ব্যবহার করছেন। পরিবহণ বিশেষজ্ঞদের একাংশের মতে, এই উদ্যোগ আর্থিক সাশ্রয়ের পাশাপাশি মহিলাদের শিক্ষা, কর্মসংস্থান এবং দৈনন্দিন যাতায়াতে ইতিবাচক প্রভাব ফেলবে। কালবৈশাখীর ঝড়ে স্বস্তির সঙ্গে দুর্ভোগবর্তমানে সরকারি বাসে উঠলেই মহিলাদের যাত্রীদের জন্য ইস্যু করা হচ্ছে শূন্য মূল্যের টিকিট। গন্তব্য অনুযায়ী টিকিট কাটা হলেও তার জন্য কোনও ভাড়া দিতে হচ্ছে না। ফলে স্বভাবতই খুশির হাওয়া মহিলা মহলে। নবান্ন সূত্রে খবর, মহিলাদের ফ্রিতে যাতায়াতের জন্য খরচ বাবদ পাঁচটি নিগমকে সাড়ে ১২ কোটি টাকা করে দিয়েছে অর্থদপ্তর। তা খরচের পর পুনরায় প্রতি মাসে মহিলাদের বাসভাড়ার খরচ নিগমগুলোকে দেবে নবান্ন। সিএসটিসি, সিটিসি, ডব্লুবিএসটিসি, এসবিএসটিসি এবং এনবিএসটিসিকে এই টাকা দেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:9818]পরিবহণ দপ্তরের পূর্ববর্তী সমীক্ষা অনুযায়ী, কলকাতা ও শহরতলি এলাকায় প্রতিদিন প্রায় ১ লক্ষ ৮০ হাজার থেকে ২ লক্ষ যাত্রী বাসে সরকারি বাসে সফর করেন। প্রাথমিক হিসেবে প্রায় ২৫ হাজার অতিরিক্ত যাত্রী সরকারি বাসমুখী হয়েছে। আগামী দিনে যাত্রী চাপ আরও বাড়তে পারে বলে বাস পরিষেবা সম্প্রসারণের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে পরিবহণ দপ্তর। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার সিদ্ধান্ত যে সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলেছে, সাম্প্রতিক পরিসংখ্যানই তার ইঙ্গিত দিচ্ছে।