Hidden Stories (বাংলা)

‘ধর্মেন্দ্রর ইস্তফায় কোনও আপস নয়’, তৃতীয় বৈঠকের আগেই কেন্দ্রকে কড়া বার্তা ‘ককরোচ’দের

নিট ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। দেশ জুড়ে চলছে প্রতিবাদ মিছিল। এরই মাঝে শনিবার দুপুরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকে বসতে চলেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সেই বৈঠকের দিকেই নজর রয়েছে গোটা দেশের। তবে আন্দোলনকারী সংগঠনের দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের প্রশ্নে কোনও আপস বা সমঝোতার সুযোগ নেই। সরকার যদি এই দাবিতে রাজি না হয়, তাহলে আলোচনার আর কোনও অর্থ থাকে না।[TECHTARANGA-POST:11250]সিজেপি নেতা আশুতোষ রঙ্কা শনিবার সকালে সামাজিক মাধ্যমে লেখেন, "ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে কোনও আপস বা আলোচনা হবে না। সরকার যদি এই দাবিতে রাজি না হয়, তাহলে আর আলোচনারও প্রয়োজন নেই।" তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট, আন্দোলনের মূল দাবি থেকে সংগঠন একচুলও সরতে রাজি নয় । উল্লেখ্য, শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে প্রায় দু'ঘণ্টা বৈঠক করেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা। সেটি ছিল দ্বিতীয় দফার বৈঠক। তবে সেই বৈঠক থেকেও কোনও সমাধানের ইঙ্গিত মেলেনি। আন্দোলনকারীদের দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত জানাতে আরও একদিন সময় চেয়েছে কেন্দ্র।[TECHTARANGA-POST:11242]এদিকে শনিবার লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এই ইস্যুতে কেন্দ্রকে নিশানা করেন। তাঁর দাবি, বিজেপি আদৌ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে ভাবছে না। বরং তাঁকে অন্য কোনও মন্ত্রকে পাঠানোর পরিকল্পনা থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। দীর্ঘদিন ধরে চলা এই অচলাবস্থা কাটাতে আজ কোনও সমঝোতার পথ বেরোয় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে আন্দোলনকারী থেকে রাজনৈতিক মহল।

‘ধর্মেন্দ্রর ইস্তফায় কোনও আপস নয়’, তৃতীয় বৈঠকের আগেই কেন্দ্রকে কড়া বার্তা ‘ককরোচ’দের