Hidden Stories (বাংলা)

Chorbagan Sarbojanin: উৎসবের শহরে শোকের ছায়া! চোরবাগানকাণ্ডে স্তব্ধ টলিউড, প্রশাসনের ভূমিকা নিয়ে সরব তারকারা

কলকাতা: পুজোর আনন্দের মাঝেই বিষাদের সুর!উৎসবের আবহে তিলোত্তমা জুড়ে শোকের ছায়া। শনিবার প্রথম সপ্তমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা বাংলা। উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯ জন। আহতের সংখ্যা আরও বেশি। ঘটনার পর জনসাধারণের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শোকের এই আবহে সরব হয়েছেন টলিউডের একাধিক তারকাও। চোরবাগানের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “উৎসবের আনন্দ মুহূর্ত এমন বিষাদে ঢেকে যাবে, তা কল্পনাও করতে পারছি না। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার গভীরতম সমবেদনা জানাচ্ছি। যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।”  অন্যদিকে, দুর্ঘটনা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নম্বর ভাগ করে নিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর কথায়, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই কামনা করেছেন অভিনেত্রী। এছাড়াও তিনি বলেন, যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানানোর ভাষা খুঁজে পাওয়া কঠিন।[TECHTARANGA-POST:13738]মর্মান্তিক এই ঘটনায় প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বস্তিকার বোন, পোশাকশিল্পী অজোপা মুখোপাধ্যায়ও। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে ট্যাগ করে প্রশ্ন তুলেছেন, রাস্তা ও সেতুর সৌন্দর্যায়নের চেয়ে মানুষের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেওয়া বেশি দরকার ছিল। তাঁর প্রশ্ন, প্রতি বছর পুজোর সময়ে বৃষ্টির সম্ভাবনা থাকে, তা সত্ত্বেও এমন পরিস্থিতি কীভাবে তৈরি হল? অন্যদিকে মিমি চক্রবর্তী লিখেছেন, “এই মর্মান্তিক ঘটনায় যে বা যাঁরা দুর্ভোগের শিকার, তাঁদের সকলের জন্য প্রার্থনা করছি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রইল। জীবন সত্যিই বড় অনিশ্চিত! এই কঠিন সময়ে ঈশ্বর সকলকে শক্তি দিন।” চোরবাগানের দুর্ঘটনার আবহে বইয়ের স্টল ভাঙা নিয়েও প্রশ্ন তুলেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। তিনি বলেন, একদিকে বইয়ের স্টল ভাঙার জন্য বুলডোজার ব্যবহারের প্রসঙ্গ সামনে আসছে, আর অন্যদিকে পুজো দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যু হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। একই প্রশঙ্গে রাজ্য সরকারের সমালোচনা করেছেন পরিচালক সৌরভ পালোধীও।

Chorbagan Sarbojanin: উৎসবের শহরে শোকের ছায়া! চোরবাগানকাণ্ডে স্তব্ধ টলিউড, প্রশাসনের ভূমিকা নিয়ে সরব তারকারা