Hidden Stories (বাংলা)

‘ওমলেট করতে জানি, বোরখা পরে ডিম ছুড়ুন!’ বিতর্কিত মন্তব্য করতেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে নজিরবিহীন অ্যাকশন!

নদিয়া: রাজ্যে একের পর এক প্রাক্তন বিধায়ক, নেতা ও মন্ত্রীদের গ্রেফতারির জেরে এমনিতেই রাজনৈতিক পারদ তুঙ্গে। বুধবারও রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ গ্রেফতার হওয়ায় তোলপাড় রাজ্য রাজনীতি। এই চরম উত্তেজনার আবহেই এবার আইনি বিপাকে জড়ালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে দায়ের হলো এফআইআর। মহুয়ার এই ‘বোরখা’ মন্তব্যকে ঘিরে নদীয়ার রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।[TECHTARANGA-POST:10050]বিতর্কের সূত্রপাত দিনকয়েক আগে কৃষ্ণনগর জেলা দায়রা আদালত চত্বর থেকে। একটি পুরনো মামলায় মহুয়া মৈত্র আদালতে হাজিরা দিতে আসতে পারেন, এমন খবর পেয়ে বেশ কয়েকজন বিজেপি মহিলা নেত্রী হাতে ডিম এবং টমেটো নিয়ে সেখানে জড়ো হন। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে তাঁরা স্পষ্ট দাবি করেন, মহুয়া মৈত্র এলেই তাঁকে লক্ষ্য করে ডিম ও টমেটো ছোড়া হবে। এই ঘটনার খবর ও ছবি প্রকাশ্যে আসতেই আসরে নামেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তিনি পরপর দু’টি ভিডিও বার্তা রেকর্ড করে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।[TECHTARANGA-POST:10046]প্রথম ভিডিওতে মহুয়া কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, যে সমস্ত মহিলাদের ক্যামেরায় দেখা গিয়েছে, তাঁরা যেন তৈরি থাকেন। কারণ তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে। এমনকি থানা যদি অভিযোগ না নেয়, তবে তিনি আদালত বা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পিছপা হবেন না। এর ঠিক পরের দিনই দ্বিতীয় একটি ভিডিও পোস্ট করেন সাংসদ। সেখানে তিনি বিক্ষোভকারী মহিলাদের নাম ধরে ধরে এফআইআর করার কথা বলার পাশাপাশি চরম কটাক্ষের সুরে বলেন যে, আপনারা একা ডিম ছুড়তে পারেন না, আমিও ওমলেট করতে জানি।[TECHTARANGA-POST:10025]এরপরই ওই মহিলাদের তীব্র ব্যঙ্গ করে মহুয়া মৈত্র যোগ করেন, এভাবে ডিম ছোড়ার থেকে বোরখা পরে ডিম ছুড়ুন, তাহলে আপনাদের আর কেউ দেখতে পাবে না এবং আপনাদের বিরুদ্ধে কোনও অভিযোগও হবে না। সাংসদের এই ‘বোরখা পরে ডিম ছোড়া’র মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। করিমপুর বিজেপির তরফে হোগলবেড়িয়া থানায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা হীরক ভট্টাচার্য। পদ্ম শিবিরের অভিযোগ, সাংসদ বারবার যে ধরনের মন্তব্য করছেন, তা সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত করার পাশাপাশি হিন্দু-মুসলিম সম্প্রদায়ের পারস্পরিক সম্প্রীতি ও শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে। মন্ত্রীর গ্রেফতারির পর এবার খোদ সাংসদের বিরুদ্ধে এই বড় পদক্ষেপ নদীয়ার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করল।

‘ওমলেট করতে জানি, বোরখা পরে ডিম ছুড়ুন!’ বিতর্কিত মন্তব্য করতেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে নজিরবিহীন অ্যাকশন!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার