Hidden Stories (বাংলা)

নয়ডার অশান্তিতে বহিরাগত যোগ! ধৃত ৬৬ জনের মধ্যে ৪৫ জনই শ্রমিক নন, চক্রান্তের পর্দাফাঁস করল যোগী সরকার

উত্তরপ্রদেশের নয়ডায় সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভ এবং ব্যাপক হিংসার নেপথ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। রাজ্য সরকারের দাবি অনুযায়ী, এই অশান্তির সঙ্গে প্রকৃত শ্রমিকদের কোনো যোগ ছিল না, বরং বিক্ষোভকে হিংসায় রূপ দিতে কলকাঠি নেড়েছে একদল ‘বহিরাগত’ দুষ্কৃতী। [TECHTARANGA-POST:8031]নয়ডায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এপর্যন্ত যে ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে, তদন্তে দেখা গেছে তাঁদের মধ্যে ৪৫ জনই পেশায় শ্রমিক নন। এর থেকেই স্পষ্ট যে, শ্রমিক আন্দোলনের আড়ালে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার একটি সুপরিকল্পিত চক্রান্ত করা হয়েছিল।[TECHTARANGA-POST:8048]পুলিশি তদন্তে আরও উঠে এসেছে যে, অশান্তি ছড়ানোর ছক কষা হয়েছিল রবিবার রাতেই। হোয়াট্‌সঅ্যাপ গ্রুপ তৈরি করে শ্রমিকদের সেখানে যুক্ত করা এবং কিউআর কোডের মাধ্যমে উস্কানিমূলক বার্তা ছড়িয়ে দেওয়ার মতো আধুনিক পদ্ধতি ব্যবহার করেছিল মূলচক্রীরা। [TECHTARANGA-POST:8040]ইতিমধ্যেই ভাঙচুর ও ষড়যন্ত্রের অভিযোগে বহু মানুষকে শনাক্ত করা হয়েছে এবং মূল পাণ্ডাদের গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, যারা বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে হিংসায় মদত দিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এমনকি বহিরাগত দুষ্কৃতীদের ছবি ছাপিয়ে জনসমক্ষে টাঙিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। বর্তমানে নয়ডার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও, সমাজমাধ্যমে কড়া নজরদারি চালাচ্ছে যোগী সরকার।

 নয়ডার অশান্তিতে বহিরাগত যোগ! ধৃত ৬৬ জনের মধ্যে ৪৫ জনই শ্রমিক নন, চক্রান্তের পর্দাফাঁস করল যোগী সরকার

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার